খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বেসরকারি মেডিকেলে ভর্তিতে দ্বিতীয় সার্কুলার দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৬:৫২ অপরাহ্ণ
বেসরকারি মেডিকেলে ভর্তিতে দ্বিতীয় সার্কুলার দাবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে শূন্য থাকা আসনগুলো পূরণে দ্বিতীয় দফা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে শিক্ষার্থীরা চার দফা দাবি উত্থাপন করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নিঝুম জাহান তন্নি, আবির মাহমুদ, সুমাইয়া আক্তার জুথি, তাওসীফুর রহমান তুহিনসহ আরও অনেকে। তারা বলেন, চলতি শিক্ষাবর্ষে একযোগে অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন। তাদের মধ্যে ৬০ হাজার ৯৫ জন পাস করেছেন। সরকারিভাবে যে কজন ভর্তি হওয়ার সুযোগ পাননি, তাদের অনেকেই বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির আশা নিয়ে বসে আছেন। অথচ ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরও বেসরকারি কলেজে প্রায় ৬০০টি আসন ফাঁকা রয়েছে।

বক্তারা অভিযোগ করেন, নীতিমালায় কোথাও উল্লেখ নেই যে বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় দফা সার্কুলার দেওয়া যাবে না। তারপরও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর দ্বিতীয় সার্কুলার দিচ্ছে না, যা মেধাবী শিক্ষার্থীদের জন্য চরম বঞ্চনার। একেকটি আসন ফাঁকা মানে একজন সম্ভাব্য চিকিৎসক হারিয়ে যাওয়া, যা ভবিষ্যতে দেশের চিকিৎসা খাতে নেতিবাচক প্রভাব ফেলবে।

তাদের চার দফা দাবিগুলো হলো:

  1. বেসরকারি মেডিকেল কলেজে শূন্য আসন পূরণে অবিলম্বে দ্বিতীয় দফা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  2. ২৫ মে তারিখে দেওয়া সরকারি মৌখিক আশ্বাস বাস্তবায়ন
  3. পোর্টাল বন্ধের অজুহাতে শিক্ষার্থীদের বাদ না দিয়ে প্রশাসনিক সিদ্ধান্তে তা পুনরায় চালু করা
  4. ১৫ জুন হামলার ঘটনার দোষীদের দ্রুত বিচার

শিক্ষার্থীরা বলেন, স্বাস্থ্য খাতের সুরক্ষা, জাতীয় সম্পদের সঠিক ব্যবহার এবং মানবসম্পদ উন্নয়নের স্বার্থে এই দাবি মানা জরুরি। তারা আরও জানান, দাবি মানা না হলে তারা আন্দোলন আরও বেগবান করবেন।

দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল

ওয়াটা কেমিক্যালস লিমিটেড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওয়াটা কেমিক্যালস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ১০ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। তৃতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮১ শতাংশ।

এছাড়া, ইসলামী ব্যাংক বাংলাদেশ, নাভানা সিএনজি, অগ্রণী ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং করপোরেশন, রিপাবলিক ইন্স্যুরেন্স ও এসকে ট্রিমস দরবৃদ্ধির শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং