২৮ বছর বয়সেই নীল ছবির তারকা কাইলি পেজের রহস্যজনক মৃ’ত্যু
মার্কিন পর্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কাইলি পেজ আর নেই। মাত্র ২৮ বছর বয়সে অতিরিক্ত মাদকসেবনের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী এবং ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, কাইলি পেজের প্রকৃত নাম ছিল কাইলি পাইলান্ট। গত ২৫ জুন লস এঞ্জেলেসে নিজের বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও প্রাথমিক তদন্তে অতিরিক্ত মাদকসেবনের আলামত মিলেছে। ঘটনাস্থল থেকে ফেন্টানিলসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তবে এটি কোনো অপরাধমূলক ঘটনা নয় বলে তদন্তকারীরা নিশ্চিত করেছেন।
কাইলির মৃত্যুতে শোক প্রকাশ করেছে পর্ন ইন্ডাস্ট্রির শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান ব্রাজার্স। এক বিবৃতিতে তারা বলেছে, “কাইলি তার হাসি, মানবিকতা ও পেশাদারিত্ব দিয়ে আমাদের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন। এই কঠিন সময়ে তার পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।”
যুক্তরাষ্ট্রের ওকলাহোমার তুলসা শহরে জন্ম নেওয়া কাইলি পেজ অভিনয় করেছেন ভিক্সেন মিডিয়া গ্রুপ, ব্রাজার্সসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের হয়ে ২০০টিরও বেশি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে। পাশাপাশি তিনি নেটফ্লিক্সের একটি রিয়্যালিটি শো-তেও প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন।






আপনার মতামত লিখুন