খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

জুলাই বিপ্লবের চেতনায় নতুন রাজনীতির আহ্বান ছাত্রশিবিরের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৯:৪৩ অপরাহ্ণ
জুলাই বিপ্লবের চেতনায় নতুন রাজনীতির আহ্বান ছাত্রশিবিরের

“এই রাষ্ট্রকে এটিএম আজহারুল ইসলামসহ সব মজলুমের কাছে ক্ষমা চাইতে হবে, দিতে হবে ক্ষতিপূরণ”—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। শুক্রবার (৪ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

জাহিদুল ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরি ব্যর্থ না হলেও তারা জুলাই অভুত্থ্যানকে ওন করতে পারেনি। তাদের উদাসীনতা, অযোগ্যতা ও দুর্বলতার কারণে তারা বিপ্লবকে ধারণ করতে পারেনি।

ছাত্রশিবির সভাপতি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য করে বলেন, আপনার স্বাভাবিক কোনো প্রক্রিয়াতে ক্ষমতায় অধিষ্ঠ হননি। আপনারা আমাদের দেশে শত শত ছাত্র জনতার রক্তের ওপর ভর করে অধিষ্ঠ হয়েছেন। এজন্য আপনাদের বিপ্লবী চেতনা ধারণ করে আবু সাঈদ-মুগ্ধদের খুনিদের বিচার সম্পন্ন করতে হবে। ক্ষমতাসীন দল ও প্রধান দল। কারা এদেশকে চালাবে। তাই নিজেদের ক্ষমতাসীন দল ও প্রধান দল হিসেবে পরিচয় দেওয়া থেকে বিরত ধাকুন।

জাহিদুল ইসলাম বলেন, আমরা কারও রক্ত চক্ষুকে ভয় পাই না। আমরা শুধুমাত্র আল্লাহকে ভয় করি। আমরা শহীদ আবু সাঈদের দলের মানুষ। আমরা এই হাত দিয়ে অসংখ্য শহীদদের কবরে শায়িত করেছি। এই হাতে অনেক শহীদের রক্ত এখনও লেগে আছে। তাই আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। বরং এদেশের ছাত্র সমাজের, যুবসমাজের সাইকোলজি বোঝার চেষ্টা করবেন। এই ছাত্র সমাজের সাইকোলজি বুঝে রাজনীতি করবেন। আগামী এদেশ শাসন করবে, যাদের মধ্যে দেশ প্রেম আছে তারাই।

তিনি আরও বলেন, রংপুর অঞ্চল সাহসিকতার অঞ্চল। জুলাই গণঅভুত্থ্যানে আবু সাঈদ ও তাহিরের মতো ২২ জন জীবন দিয়েছে। তাই রংপুরকে অবহেলা না করে, সুষম বণ্টনের মাধ্যমে রংপুরের উন্নয়ন করতে হবে। দীর্ঘদিনের চাওয়া রংপুরের তিস্তা নদীর মহাপরিকল্পনা করে রংপুরকে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা করছি।

এর আগে সকাল থেকেই জনসভাস্থলে নেতাকর্মীরা আসতে শুরু করেন। দূর-দূরান্ত থেকে রিকশা, অটোরিকশা, ভ্যান, ট্রাক ও কাভার্ডভ্যানে জনসভায় জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মাঠেই দু’টি জামাতের মাধ্যমে জুমার নামাজ আদায় করেন তারা। এছাড়াও রংপুর নগরীর বিভিন্ন মসজিদে নামাজ আদায় করেন। নামাজ শেষে জনসভা মাঠে প্রবেশ করেন তারা। সমাবেশস্থল ছাড়াও ডিসির মোড়, কাচারি বাজার, আরডিআরএস মোড়সহ বিভিন্ন সড়কে নেতাকর্মীদের উপচে পরা উপস্থিতি লক্ষ করা গেছে। কখনও রোদ, কখনও ছায়া, এই রোদছায়ার লুকোচুরি আবহাওয়ার মাঝেই মাঠে বসেছেন হাজার হাজার নেতাকর্মী। বক্তব্যের শেষে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে উঠে সমাবেশস্থল। সেই সাথে দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় ছেয়ে যায় পুরো মাঠ।উল্লেখ্য, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সব খুনির বিচার, প্রয়োজনীয় সব সংস্কারের পর নির্বাচনসহ চার দফা দাবিতে জনসভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগর ও জেলা শাখা।দীর্ঘ ১৭ পর রংপুরে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জনসভায় প্রধান বক্তা হিসেবে সদ্য কারামুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম বক্তব্য দেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি