১৮ জুলাই পালিত হবে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস: প্রেস সচিব
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ ১৮ জুলাই দিনটি ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (৩০ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম লেখেন, “সরকার আগামী ১ জুলাই থেকে ‘জুলাই’ উদযাপনের জন্য একটি আনুষ্ঠানিক ক্যালেন্ডার ঘোষণা করতে যাচ্ছে। ওই ক্যালেন্ডারে বেশ কয়েকটি তাৎপর্যপূর্ণ তারিখ থাকবে, যার মধ্যে ১৮ জুলাই সম্পূর্ণরূপে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানকে সম্মান জানিয়ে নির্ধারিত হয়েছে।”
তিনি আরও জানান, বিস্তারিত জানতে আগামী মঙ্গলবার অফিসিয়াল ক্যালেন্ডার প্রকাশের দিকে নজর রাখার অনুরোধ রইল।






আপনার মতামত লিখুন