এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত প্রায় ১৬ হাজার, বহিষ্কার ২৩ শিক্ষার্থী
চলমান উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার দ্বিতীয় দিনে ১৫ হাজার ৮৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। একই দিনে নকলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ২৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (২৯ জুন) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিতীয় দিনের পরীক্ষাটি সারাদেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে কিছু পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং কিছু জায়গায় পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গ করায় বহিষ্কারের মতো সিদ্ধান্ত নিতে হয়েছে।
এ বিষয়ে শিক্ষা বোর্ড বলছে, কেন্দ্রগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতে অনিয়ম রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।






আপনার মতামত লিখুন