দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর এক অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া অডিও ক্লিপটিতে শোনা যায় তিনি আব্দুর রহিম নামের এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে অস্র মামলার হুমকি দিয়েছেন। মঞ্জু বলেন, আপনে কি রহিম বলছেন ? আমি মঞ্জু বলছি । দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক । তিনি বলেন শুনেন, দুটো মামলা হইছে । আপোস-মিমাংসার জন্য আপনাদের নাম মামলায় দেয়নি । সোহাগ, ফুয়াদদের বিবাদী করে আপনার মামলা করেছেন । আপস-মিমাংসা হবেন । নয়তো পরবর্তীতে যে ৭-৮ টি অস্র মামলা হবে সবগুলোতে আপনারা পড়বেন । একপর্যায়ে ওই যুবদল নেতা অকথ্য ভাসায় গালিগালজ করেন ।
অডিও ক্লিপটিতে হুমকির শিকার হওয়া আঃ রহিম বাহাদুরাবাদ ইউনিয়নের ভাংগার গ্রামের বাসিন্দা । রহিমের পরিবারের সুত্রে জানা যায়, যুবদল নেতা মঞ্জুর অস্র মামলার হুমকিতেই রহিম স্ট্রোক করে মারা গিয়েছে । আরো বলেন, সে (রহিম) বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলো। পার্শবর্তী গ্রামের বিএনপি সমর্থিত জিয়াউল হক তাঁরা মিয়ার পরিবারের সাথে রহিমের আত্মীয়তার সম্পর্ক ছিল । বছর খানেক আগে (২০২৩ সালে) ঘরের থাই গ্লাস ভাঙার ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মাঝে কথাকাটাকাটি হয় । সেই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় মারামারি সহ থানায় মামলা পর্যন্ত হয়।
গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর ৭ আগষ্ট ঐ ঘটনাকে কেন্দ্র করে তাঁরা মিয়ার ভাতিজা ফুয়াদ ও সোহাগ ১০-১৫ জন লোক সাথে নিয়ে বাহাদুরাবাদ বাজারে প্রকাশ্যে রহিমকে আক্রমন করে বেধরক পিটুনি দেয়। হাত ভাঙা সহ বেশ অসুস্থ হয়ে পড়ে আব্দুর রহিম । চিকিৎসা শেষে থানায় মামলা করে তাদের বিরুদ্ধে। সেই মামলা উঠিয়ে নিতে রহিমকে প্রতিনিয়ত হুমকি দেয় সোহাগ, ফুয়াদ সহ ইউনিয়ন ও উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মী । হুমকিদাতাদের মধ্য অন্যতম ছিলো উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু। সে অস্র মামলার হুমকি দিয়ে ঘর থেকে বেড় হতে দিতো না । পরিবারের দাবি মঞ্জুর হুমকির কারনেই গত বছর ডিসেম্বর মাসে আব্দুর রহিম স্ট্রোক করে মারা গেছেন ।
নিহত আব্দুর রহিমের ছোট ভাই ঈমাম হোসেন, বড় ভাই বাবুল মিয়া আরো বলেন, রহিম আওয়ামীলীগ করতো । সে সুযোগে উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জু নিয়মিত অস্র মামলার হুমকি দিতো । ওই হুমকিতে আতঙ্কিত হয়ে স্ট্রোক করে মারা গেছে ।
এ বিষয়ে যুবদল নেতা মঞ্জুরুল ইসলাম বলেন, ঘটনাটি ৭ মাস আগের, সবাই যখন বিষয়টি নিয়ে থানায় একে অপরের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিয়েছিল তখন আমি থানায় ওসি সাহেবের সাথে এ বিষয়ে কথা বললে ওসি সাহেব দুপক্ষকেই মীমাংসা হওয়ার জন্য বলেন, সেখানে বিষয়টি মীমাংসা করার জন্য মধ্যস্থতাকারী হিসেবে ওসি সাহেব আমাকে দায়িত্ব দেন। আমি বিষয়টি মীমাংসার জন্য একে একে চার বার বৈঠক ডেকেছি কিন্তু আব্দুর রহিমের পক্ষ একবারও সারা দেয়নি। একপর্যায়ে তাঁরা মিয়ার পক্ষ জানায় তারা মনে মীমাংসার হবে না। পরে আমি বলি তাহলে কথা বলে দেখি, তখন আমি রহিম কে কল দেই কিন্তু কল ধরে রহিমের ভাই। তাঁরা যে কল রেকর্ড করবে বিষয়টি আমি জানতাম না। কথা বলার এক পর্যায়ে যখন আমাকে বলে যে আপনি কে? তখন আমি হার্ট হয়ে যাই এবং বলেন যে মামলার কথা বলছি ঐটা বিগত সময়ে যে মারামারির পর মামলা হয়নি সেটার কথা বলছি এক পর্যায়ে বলি যে যদি মামলা হয় ৬-৭ আপনার নামে অস্ত্র মামলা দিবো। আরো বলেন তখন তারাও আমাকে বলেন আপনি আসিয়েন আপনাকে দেখে নিবো বলে হুমকি প্রদান করে। গালিগালাজের বিষয়ে জানতে চাইলে বলেন, আমি হার্ট হয়ে যাওয়ার পরেই ভাষাগুলো ব্যবহার করেছি, তবে দায়িত্বশীলতার জায়গা থেকে এই ভাষা গুলো আমার ব্যবহার করা ঠিক হয়নি বলেও জানান।
আপনার মতামত লিখুন