ছাত্রদল-যুবদলের আয়োজন প্রীতি ফুটবল ম্যাচে উৎসবের আমেজ
শেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে মো. কামরুল হাসানকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় তাকে গণসংবর্ধনা দিয়েছে চরশেরপুর ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল ।পাশাপাশি আয়োজিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচও।
জুন শুক্রবার বিকেল ৫টায় সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের নুর মোহাম্মদ গণ উচ্চ বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা ও খেলার আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম আঙ্গুর।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ২নং চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম রেজা।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
গণসংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক মো. কামরুল হাসান।
তার আগমন উপলক্ষে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং দলের পক্ষে শুভেচ্ছা জানান।
বক্তৃতায় কামরুল হাসান বলেন:
“জাতীয়তাবাদী রাজনীতির সাথে আমি দীর্ঘদিন ধরে জড়িত। কিন্তু ১৭ বছর আমাদের কোনো কাজ করার সুযোগ দেওয়া হয়নি। মামলা-মোকদ্দমায় বন্দি করে রাখা হয়েছিল। আজ ছাত্র-জনতার আন্দোলনের বিজয়ের কারণে আমরা আবার জনগণের কাছে এসেছি। যতদিন বেঁচে থাকব, চরশেরপুরের মানুষের পাশে থাকব। আর দেশনায়ক তারেক রহমান রাষ্ট্রক্ষমতায় আসলে, চরশেরপুর উন্নয়নের দিক থেকে এগিয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “সাধারণ জনগণকে জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে বিএনপির পতাকাতলে আসার আহ্বান জানাই।”গণসংবর্ধনার পর অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। এতে চরশেরপুর ইউনিয়নের ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের খেলোয়াড়রা অংশগ্রহণ করে।
খেলা উপভোগ করতে স্থানীয় দর্শকরা মাঠে ভিড় করেন।
খেলার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।






আপনার মতামত লিখুন