খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বিজয়ীর উদ্যোগে বিনামূল্যে চোখের ছানী অপারেশন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৮:৫৯ অপরাহ্ণ
বিজয়ীর উদ্যোগে  বিনামূল্যে চোখের ছানী অপারেশন

বিজয়ীর উদ্যোগে বিনামূল্যে ৩ জন গরিব ও দুস্থ মায়ের চোখের ছানী অপারেশন হয়েছে। চাঁদপুর মাজহারুল হক বি এন এস চক্ষু হাসপাতালে বুধবার (২৫শে জুন) অসহায় ৩জন মাকে দিনব্যাপী এ ফ্রি অপারেশন অনুষ্ঠিত হয়।

“বিজয়ীর আলো” স্লোগানে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে এই অপারেশন এর আয়োজক বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন- বিজয়ী দীর্ঘ ৫ বছর মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে,ইনশাআল্লাহ সামনে আরও জনসেবা মূলক কাজ করবে। গত ১লা ফেব্রুয়ারীতে বিজয়ীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প থেকে চোখের সমস্যার রোগী নির্বাচিত করে আমরা আমাদের পারিবারিক ভাবে অর্থনৈতিক সাপোর্টে বিজয়ীর সার্বিক তত্তাবধানে গত দু মাসে ১২ জন রোগীর অপারেশন এর ব্যবস্থা করেছি। আজকে আরও ৩ জন মায়ের অপারেশন সফলভাবে সম্পন্ন হলো।

ইনশাআল্লাহ সামনে আরও রোগীকে চক্ষু চিকিৎসা দেওয়া হবে বিজয়ীর তত্তাবধানে।

তিনি আরও বলেন মানুষের মৌলিক প্রয়োজন অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা নিয়ে কাজ করেছি। বিজয়ী মানুষের কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে নানা রকম হাতে কলমে বিনা-মূল্য প্রশিক্ষন দিয়ে আসছে। শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহদানে নানা রকম শিক্ষা সামগ্রী সহ প্রশিক্ষন প্রদান করা হচ্ছে।স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষজ্ঞ ডাক্তারের বিনামূল্যে পরামর্শ প্রদান, ঔষধ বিতরন, চক্ষু শিবির করে চশমা বিতরন এবং যাদের চোখের অপারেশন দরকার তাদের অপারেশন এর ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। ইনশাআল্লাহ এভাবে প্রতিমাসেই নানা রকম জনকল্যাণমুখী কাজ করে যাবো।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি