কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৬তম সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদের ৬৬তম সভা বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর হেড অফিসে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বিপিএম।
সভায় ব্যাংকের কয়েকটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ প্রস্তাব ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসব সিদ্ধান্ত ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা ও গ্রাহকসেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
সভায় আরও উপস্থিত ছিলেন—
🔹 এ কে এম শহিদুর রহমান, বিপিএম, পিপিএম, এনডিসি, মহাপরিচালক, র্যাব
🔹 মো. গোলাম রসুল, অ্যাডিশনাল আইজি, স্পেশাল ব্রাঞ্চ
🔹 কাজী মো. ফজলুল করিম, বিপিএম (সেবা), ডিআইজি (অ্যাডমিন), পুলিশ হেডকোয়ার্টার্স
🔹 মুনতাসিরুল ইসলাম, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি, হাইওয়ে পুলিশ
🔹 আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা), অ্যাডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট
🔹কামরুল হাসান তালুকদার, ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ ও প্রেসিডেন্ট, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন
🔹 মাসুদ খান, এফসিএ, এফসিএমএ, স্বতন্ত্র পরিচালক
🔹 কিমিয়া সাআদত, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি
🔹 কোম্পানি সচিব জনাব সাইফুল আলম এফসিএস
সভায় অংশগ্রহণকারী সদস্যরা ব্যাংকের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের এই ধরনের সক্রিয় অংশগ্রহণ প্রতিষ্ঠানটির কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গতিশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।






আপনার মতামত লিখুন