ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করলো জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ।
এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নেয় মোট ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। উত্তীর্ণদের মধ্যে ৩৩.২৮ শতাংশ পরীক্ষার্থী পেয়েছেন পঞ্চাশের ওপরে নম্বর এবং ৬৬.৭২ শতাংশ শিক্ষার্থী পঞ্চাশের নিচে নম্বর পেয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ভিসি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন মোট আসন রয়েছে প্রায় ৪ লাখ ৪০ হাজার। যারা অনার্সে ভর্তি হতে পারবে না, তারা পাস কোর্স, কারিগরি এবং অন্যান্য প্রোগ্রামে ভর্তি হতে পারবে।
ভর্তি পরীক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে উপাচার্য বলেন, “অনেকেই আগে বলত যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা ছাড়াই ভর্তি হয়ে যায়। এবার থেকে কেউ তা আর বলবে না। দীর্ঘ এক দশক পর আমরা ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করেছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, রেজিস্ট্রার, ডিনসহ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তারা।
উপাচার্য আরও বলেন, আগে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা ছাড়াই অনার্সে ভর্তি করা হত। যাতে অনেকেই বলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার ছাড়াই বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে যায়। এখন থেকে আর কেউ বলতে পারবে না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। দশ বছর পর এই শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর, ট্রেজার, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের ডিনসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






আপনার মতামত লিখুন