খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

মিউচ্যুয়াল ফান্ড বাজারে ইতিবাচক প্রভাব ফেলবেঃ বিএসইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৭:০২ অপরাহ্ণ
মিউচ্যুয়াল ফান্ড বাজারে ইতিবাচক প্রভাব ফেলবেঃ বিএসইসি চেয়ারম্যান

ভবিষ্যতে মিউচ্যুয়াল ফান্ড বাজারে ইতিবাচক প্রভাব বিস্তার করে বলে মন্তব্য করেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মকসুদ।

বুধবার (২৫ জুন) ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের বর্তমান অবস্থা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম, সিডিবিএল চেয়ারম্যান তপন চৌধুরী, এফআইসিসির সভাপতি জাভেদ আখতার। সভাপতি পরিচালনা করেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম।

এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

রাশেদ মাকসুদ বলেন, আমরা একটা ভঙ্গুর প্রায় অর্থনীতি থেকে সামনের দিকে ঘুরে দাঁড়াচ্ছি। এই অবস্থায় যে আমাদের নীতি নির্ধারকরা এতদূর টেনে নিয়ে এসেছেন এটাই একটা মিরাকল। আমরা প্রতিনিয়ত বাজারের ব্যাপারে বসছি এবং আলোচনা করছি। বাজারের সূচক উঠানো নামানো আমাদের কাজ না। বাজারের পলিসি নিয়ে কাজ করাই আমাদের প্রধান দায়িত্ব। জনগণের কাছে আমরা সংস্কারের একটা ফুটপ্রিন্ট রেখে যেতে চাই যেন আগামী সরকার তা দেখতে পারে।

তিনি বলেন, টাস্কফোর্সের যে আরও বড় কাজটা ছিল যে সুশাসন। সেটার রিপোর্ট আমরা হাতে পেয়েছি। যদি আমরা সুশাসন নিশ্চিত করতে পারি তাহলে আরও শক্তিশালী পুঁজিবাজার উপহার দিতে পারব। ১০ কোটি টাকার ক্যাপিটালের কোম্পানি ২৮৫ কোটি টাকার ক্যাপিটাল দেখিয়েছে। এতে বিনিয়োগকারীরা পথে বসে গেছে। এটা দেখার কাজ অডিটরদের। বিএসইসি ছাড়াও আরও চারটা প্রতিষ্ঠান আছে। এরমধ্যে অন্যতম। আইডিআরএ এবং এফআরসি। আইডিআরএ বেশকিছু রেগুলেশন রিভাইস করছে। কীভাবে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে বাজারে আনতে হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, আমাদের এখানে যেসব আলোচনা হয়েছে সেগুলো আমি লিখিত আকারে দিতে বলেছি। কারণ আমরা অনেক সময় শুনি শুধু কথাই আর কাজ হয় না। এজন্য সবগুলো কাজের বিষয় আমি লিখে নিয়ে সে অনুযায়ী বাস্তবায়ন করা হবে। গত ১৫ বছর যে ঝঞ্জাট হয়েছে সেগুলো পরিষ্কার করা খুব দূরহ ব্যাপার। তবে দায়িত্ব যেহেতু নিয়েছি সেহেতু আমরা কাজ করছি।পুঁজিবাজারকে মেইনস্ট্রিম অর্থনীতির সাথে মেলায়নি বিগত সরকারগুলো।

আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, মার্কেটে কারসাজি হতে দিব না, এটি ট্রান্সপারেন্ট হবে। জনগণ এখানে অংশগ্রহণ করবে। স্টক মার্কেট এখন নড়াচড়া করছে না কারণ সুদের হার বাড়ানো হয়েছে। আমি যতদিন আইসিবিতে আছি সেখানে এক টাকাও ক্ষতি হতে দিব না। কোনো কারসাজিকারীদের সুযোগ দেব না।

ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, আমি যেদিনই ডিএসইতে কথা বলি সেদিনই দেখি ইন্ডেক্স ৩০ থেকে ৪০ পয়েন্ট নেই। তবে আজকে দেখতে পাচ্ছি ইন্ডেক্স পজিটিভ আছে। এই সময়ে সুদের হার বেশি হওয়াতে সবাই মার্কেট থেকে টাকা সরিয়ে ট্রেজারি মার্কেটে যাচ্ছে এবং বন্ড মার্কেটে যাচ্ছে। পাকিস্তানে টোটাল ট্রেডের ৩৫ শতাংশ হচ্ছে সরকারি সিকিউরিটিজ।

ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, আমাদের নীতিনির্ধারণী পর্যায় থেকে আমাদের মানসিক সান্ত্বনা দরকার। আমরা বিএসইসি চেয়ারম্যানকে আমরা সামনে দেখলেই বাজার ভালো হবে। অবশেষে আমাদের চেয়ারম্যান আমাদের সামনে এসেছে এবং বাজারও ভালো হতে শুরু করেছে। আমাদের ব্রোকারদের পক্ষ থেকে দাবি ছিল এআইটি ৫ পয়সা থেকে কমিয়ে আনা আপনি সেটা ৩ পয়সায় এনেছেন যা ১৫ বছরে কেউ আনতে পারেনি। আমাদের সিসিএ যে কমিশন ছিল সেটা নিয়ে দীর্ঘদিন ভোগান্তিতে ছিলাম সেটাও ব্রোকারদের জন্য সহজ করে দিয়েছেন।  আপনারা শুধু আমাদের পাশে থাকুন আমরা এটাই চাই।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি