খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সুষ্ঠ ভোট হলে একটি আসনও পাবে না এনসিপি, রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ
সুষ্ঠ ভোট হলে একটি আসনও পাবে না এনসিপি, রুমিন ফারহানা

বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতো দলগুলো একটি বা দুটি আসনও পাবে না। তিনি দাবি করেন, নির্বাচন প্রলম্বিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা এবং কিছু রাজনৈতিক দল আগ্রহী। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এসব মন্তব্য করেন রুমিন।

যারা ভোটে জনপ্রিয়তা না পেয়ে নানা বুলি আওড়াচ্ছেন, তারা এখন মিডিয়ায় অতিমাত্রায় কাভারেজ পাচ্ছেন বলেই টিকে আছেন। পাশাপাশি তিনি বলেন, মিডিয়া এনসিপিকে রাজার দল হিসেবে তুলে ধরছে, অথচ জনসমর্থন তাদের নেই বললেই চলে।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের এক টকশোতে এসব কথা বলেন রুমিন ফারহানা। তিনি বলেন, ‘সরকারের ২২ জন উপদেষ্টা আছে।আপনি কেন মনে করছেন এই উপদেষ্টারা সকলেই যে প্রটোকল পাচ্ছেন, যে সুযোগ সুবিধা পাচ্ছেন, যে লাইফস্টাইলটা তারা পাচ্ছেন, সেটা সেই ২২জনই সহজে গিভআপ করে তে চাইবেন? তারা তো চাইবে যে এই সরকারটি আরও প্রলম্বিত হোক।

শুধু উপদেষ্টা কেন, কোনো কোনো রাজনৈতিক দলও চাইবে এই সরকার প্রলম্বিত হোক। একজন দুজন বা তিনজন উপদেষ্টা কেবল নয়, উপদেষ্টা পরিষদের অনেকেই যদি চান নির্বাচন প্রলম্বিত করতে যে সরকার আরেকটা বেশি সময় থাকুক, আমি অবাক হবো না।’

কিছু রাজনৈতিক দল নির্বাচনে ভোট পাবে না কিন্তু ফাঁকা বুলি আওরাচ্ছে উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘বেশ কিছু রাজনৈতিক দল আছে, ‘তারা ভালোমতোন জানে, যদি সুষ্ঠ ভোট হয়, তারা একটা দুইটা আসনও হয়তো পাবে না।

কিন্তু তাদের হাক ডাক কিংবা তাদের প্রতি মিডিয়ার মনোযোগ খুব বেশি। ধরুন তাদের কোনো নেতা তিনশ আসনকে চারশ আসন করে কথা বললেও সেটা মিডিয়ায় খবর হয়।’

জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরউদ্দিন পাটোয়ারি সম্প্রতি বলেছেন বিএনপি বড়জোর ১০০ আসন পাবে। এ বক্তব্য প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘উনারা তো সবই জোর দিয়ে বলেন।

বিএনপি ৫০ থেকে ১০০ আসন পাবে। এটা উনি জোর দিয়ে বলছেন। এগুলো নিয়ে মানুষ হাসে মজা করে। মিডিয়া নানান চাপে তাপে থেকে কাজ করতে অভ্যস্ত। মিডিয়াকে যদি আপনি ফ্রিও করে দেন মিডিয়া ফ্রি হতে পারে না।

মিডিয়া খোঁজে রাজার দল। এখন এনসিপিকে মিডিয়া রাজার দল ভাবছে। এনসিপি যাই বলুক না কেন, যত হাস্যকর কথাই বলুক না কেন, সেটা আলোচনা হবে।

অন্তবর্তীকালীন সরকার বিএনপির দিকে ঝুঁকে গেছে, এনসিপির এমন অভিযোগ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘এটা না বললে তো তাদের রাজনীতি থাকবে না। যে দল জনসভা ডাকলে মঞ্চে ২০ জন আর সামনে ক্যামেরা ২০টা। আর কিছু থাকে না। কিন্তু আমরা এখন তাদের নিয়ে আলাপ করছি। সো এই যে এয়ার টাইমটা পাচ্ছে তারা, এটা তো বিশাল ব্যাপার। যে দলের দুইটা ভোট নাই, সে দল এয়ার টাইম পাচ্ছে।’

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি