খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ই’সরায়েলি হা’মলায় নি’হত ই’রানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী রেজা সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৫:২১ অপরাহ্ণ
ই’সরায়েলি হা’মলায় নি’হত ই’রানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী রেজা সিদ্দিকী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেও থেমে নেই ইসরায়েলের অভিযান। মঙ্গলবার (২৪ জুন) ইসরায়েলের বিমান বাহিনীর গোলাবর্ষণে ইরানের পরমাণু প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ বিজ্ঞানী মোহাম্মদ রেজা সিদ্দিকী সাবের নিহত হয়েছেন। তেহরানের উত্তরাংশে নিজ অ্যাপার্টমেন্টে তাকে লক্ষ্য করে চালানো হয় এ হামলা—যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল প্রেস টিভি নিশ্চিত করেছে এ তথ্য। এক প্রতিবেদনে প্রেস টিভি জানিয়েছে, নিহত ওই পরমাণু বিজ্ঞানীর নাম মোহাম্মদ রেজা সিদ্দিকী সাবের। তিনি ইরানের পরমাণু প্রকল্পে কর্মরত ছিলেন। ইসরায়েলি বাহিনীর বোমায় মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে তেহরানের উত্তরাংশে নিজ অ্যাপার্টমেন্টে নিহত হন তিনি।

গত ৬ জুন জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা আইএইএ এক বিবৃতিতে বলেছিল, ইরান যে ধরনের বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করছে, তা দিয়ে অনায়াসেই পরমাণু বোমা বানানো সম্ভব। এই বিবৃতিকে আমলে নিয়ে এবং ‘ইরান যে কোনো সময়ে পরমাণ অস্ত্র তৈরি করতে পারে’— অভিযোগ তুলে গত ১৩ জুন রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে বিমান অভিযান শুরু করে ইসরায়েল।

এ অভিযানে মূলত ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক বাহিনীর জ্যেষ্ঠ ও প্রভাবাশালী কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের ‘টার্গেট’ করেছিল ইসরায়েল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অঙ্গসংস্থা কাউন্সিল অন ফরেইন রিলেশন্সের কর্মকর্তারা জানিয়েছেন, ১৩ জুন অভিযান শুরুর পর থেকে গত ১১ দিনে ইরানের জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানী এবং দেশটির পরমাণু শক্তি কমিশনের শীর্ষ নির্বাহী ফেরায়েদুন আব্বাসিসহ এবং সাবেক শীর্ষ নির্বাহী আমির হোসেইন ফেকহিসহ অন্তত ১০ জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।

নিহত রেজা সিদ্দিকী সাবের পরমাণু বিজ্ঞানী হিসেবে ইরানে বেশ প্রভাবশালী ছিলেন। ইরানে ক্ষমতাসীন ইসলামপন্থি সরকারের যেসব কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে, তাদের মধ্যে রেজা সিদ্দিকী সাবেরও ছিলেন।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানের পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা রেজা সিদ্দিকী সাবের দেশটির সামরিক বাহিনীর গবেষনা সংস্থা ‘স্পান্ড’ এর একটি প্রকল্পেরও প্রধান ছিলেন। সেই প্রকল্পটির কাজ ছিল সামরিক বাহিনীর জন্য নতুন বিস্ফোরক অস্ত্র তৈরি এবং এ সংক্রান্ত গবেষণা করা।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি