সাবেক এমপি তুহিন গ্রেপ্তার, আলোচনায় রাজনৈতিক ষড়যন্ত্র তত্ত্ব
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকার নবাবগঞ্জ থেকে সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ জুন) সকালে ডিবি ওয়ারী বিভাগের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে দুর্নীতি, রাজনৈতিক সহিংসতায় উসকানি এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার একাধিক অভিযোগ রয়েছে।
ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া। বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগে ডিবি ওয়ারী বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করেছে।’
ডিবি সূত্র জানায়, সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যার মধ্যে দুর্নীতি, রাজনৈতিক সহিংসতায় উসকানি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে নবাবগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে রবিবার (২২ জুন) জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি হিসেবে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লবকেও গ্রেপ্তার করেছে ডিবি। রাজধানীর মনিপুরী পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, রোববার রাতে মনিপুরী পাড়া থেকে সাবেক এমপি ফয়সল বিপ্লবকে গ্রেপ্তার করেছে ডিবির একটি বিশেষ দল।
তুহিন ও বিপ্লব—দুজনেই একটি সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। বিশেষ করে ফয়সল বিপ্লবের বিরুদ্ধে চলমান জুলাই আন্দোলনের সময় সহিংসতা ও হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ভূমিকা থাকার অভিযোগ রয়েছে।






আপনার মতামত লিখুন