টাঙ্গাইলে হোটেলে অভিযান, নারীসহ গ্রেপ্তার ২
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মানব পাচার আইনে দুই নারী ও হোটেল ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ জুন) রাতে উপজেলার গোড়াই হাঁটুভাঙ্গা এলাকার ‘মিতালী গেস্ট হাউজে’ এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন—হোটেল ম্যানেজার মো. শাহজাহান (৪৫), তার বাড়ি নোয়াখালীর সুনাইমুড়ি উপজেলায়। অন্য দুই নারী হলেন লামিয়া ও সোনিয়া আক্তার।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই গেস্ট হাউজে আবাসিক হোটেলের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে মোট ১৪ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে ১১ জনকে ছেড়ে দেওয়া হলেও অপরাধে জড়িত থাকার প্রমাণ মেলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়।
ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, মানব পাচার আইনে তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।






আপনার মতামত লিখুন