উৎকন্ঠায় দিন কাটছে তেহরানের ৪০০ বাংলাদেশির
ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী জানিয়েছেন ইরানের তেহরানে প্রায় ৪০০ বাংলাদেশি অবস্থান করছেন। তিনি বলেন, তেহরানে বাংলাদেশিরা নিরাপদ স্থানে যেতে চান।
মঙ্গলবার ১৭ জুন) ইরান-ইসরায়েল সংঘাত পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ে ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী এসব তথ্য জানান।
তিনি বলেন, তেহরানের ৪০০ নাগরিককে সরিয়ে নেওয়া হবে। তারপর তাদের নিরাপদে দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
শুক্রবার (১৩ জুন) ভোরে ইসরায়েল ইরানে বিভিন্ন স্থানে সামরিক হামলা শুরু করে। ইসরায়েলি বিমান হামলায় ইরানে প্রতিদিনই হতাহত বাড়ছে। এদিকে ইসরায়েলেও ইরান পাল্টা হামলায় হতাহতের ঘটনা ঘটছে।






আপনার মতামত লিখুন