দেশে করোনায় আরও ২জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২জনের মৃত্যু হয়েছে। একই সাথে নতুন করে ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৭৪জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্য থেকে ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এক দিন আগে অর্থাৎ (১২ জুন) ১৩৪ জনের নমুনা পরীক্ষায়ও ১৫ জনের শরীরে করোনা ভাইরাস মিলেছে।
নতুন মৃত্যুসহ দেশে এ পর্যন্ত করোনায় মারা গিয়েছে ২৯ হাজার ৪০২জন। অপর দিকে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮০০জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ১৮ জন, এ নিয়ে সুস্থ হয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৯৮জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ এবং গেল ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ০৮ দশমিক ৬২ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩জন করোনায় আক্রান্ত হন। এর ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ দেশে ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কারো মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’ দিনে করোনায় সর্বোচ্চ ২৬৪জন করে মারা যান।






আপনার মতামত লিখুন