মাস্ক ডেমোক্র্যাট প্রার্থীকে সমর্থন দিলে পরিণতির হবে মারাত্মকঃ ট্রাম্প
ধনকুবের ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, “আমি এটাই ধরে নেব, হ্যাঁ।” সম্পর্ক জোড়া লাগাতে চান কি না—এমন প্রশ্নে তিনি সরাসরি ‘না’ বলেন।
মূলত প্রেসিডেন্টের কর ও ব্যয় সংক্রান্ত একটি বিলের প্রকাশ্য সমালোচনার পর এই প্রযুক্তি বিষয়ক ধনকুবেরের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের অবনতি ঘটে। রিপাবলিকানরা হাউস অফ রিপ্রেজেন্টেটিভে এই বিলটি পাস করানোর পর এটি এখন সিনেটে রয়েছে।
এর আগে মাস্ক ট্রাম্পের নির্বাচনী প্রচারে প্রচুর অর্থ ব্যয় করেছিলেন এবং পরে হোয়াইট হাউসে কাজ করার সুযোগ পান। কিন্তু সম্প্রতি মাস্ক ওই বিলের তীব্র সমালোচনা করে বলেন, এটি জাতীয় বাজেটে কয়েক ট্রিলিয়ন ডলার ঘাটতি যোগ করবে। তিনি ১২৯ দিন সরকারের দক্ষতা বিভাগে কাজ করার পর তা ছেড়ে দেন।
এরপর ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন যে মাস্ক ‘পাগল’ হয়ে গেছেন এবং ফেডারেল সরকারের সঙ্গে মাস্কের চুক্তি বাতিলের হুমকি দেন। ট্রাম্প আরও বলেন, মাস্ক ‘প্রেসিডেন্টের কার্যালয়ের প্রতি অসম্মানজনক’ আচরণ করেছেন।






আপনার মতামত লিখুন