কোরবানির কাজ করতে গিয়ে আহত ১০০
রাজধানীসহ আশপাশের এলাকায় কোরবানির পশু জবাই ও মাংস কাটাকাটি করতে গিয়ে পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে অসাবধানতাবশত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশ মৌসুমি কসাই।
শনিবার (৭ জুন) সকাল থেকে বেলা সোয়া ৩টা পর্যন্ত এসব আহত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন।
প্রতি বছর ঈদুল আজহার দিন অসাবধানতাবশত এমন আহত হওয়ার ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের অধিকাংশই মৌসুমি কসাই। আবার নিজেদের গরু কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন এমন লোকজনও আছেন। আহতের সংখ্যা আরও বাড়তে পারে।






আপনার মতামত লিখুন