খামারিকে খুন করে ৪ গরু নিয়ে গেছে ডাকাত দল
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মুরাদপুর এলাকায় অস্থায়ী এক খামারে ডাকাতির ঘটনায় এক বৃদ্ধ খামারি নিহত হয়েছেন। সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মুরাদপুর এলাকায় এই ঘটনা ঘটে।
মঙ্গলবার (২০ মে) রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে সংঘটিত এই ঘটনায় খামার থেকে ৪টি গরু ডাকাতি করে নৌকায় পালিয়ে যায় ডাকাত দল।
নিহত খামারি খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে তারা মিয়া। চাষাবাদ ও গরু পালনের উদ্দেশ্যে তিনি তার নাতি মো. ইব্রাহিমকে সঙ্গে নিয়ে মুরাদপুরের কাউলিয়া চরে অস্থায়ী ঘর তৈরি করে বসবাস করছিলেন।
চৌহালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, যেখানে ডাকাতি হয়েছে, সেটা নির্জন ও চর এলাকা। ডাকাতদের চিহ্নিত করা খুবই কঠিন কাজ। আমরা মরদেহ উদ্ধার করেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।






আপনার মতামত লিখুন