৩ জুন থেকে বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) আগামী ৩ জুন থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করতে যাচ্ছে।
সোমবার (১৯ মে) বিআরটিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ মে থেকে সংশ্লিষ্ট ডিপোগুলোতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ঈদ স্পেশাল সার্ভিস চলবে ১৪ জুন পর্যন্ত।
ঢাকা মহানগরীর মতিঝিল, কল্যাণপুর, গাবতলী, মিরপুর, মোহাম্মদপুর, জোয়ারসাহারা, যাত্রাবাড়ি, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ দেশব্যাপী বিভিন্ন ডিপো থেকে দেশের প্রায় সব জেলার রুটে বিশেষ বাস সার্ভিস পরিচালনা করা হবে।
🚌 যেসব গন্তব্যে বাস চলাচল করবে:
উত্তরাঞ্চল: রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, লালমনিরহাট, রাজশাহী ইত্যাদি
দক্ষিণাঞ্চল: বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা, খুলনা, গোপালগঞ্জ, ভাঙ্গা, ফরিদপুর ইত্যাদি
পূর্বাঞ্চল: সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, ভোলা ইত্যাদি
পশ্চিমাঞ্চল: কুষ্টিয়া, পাবনা, যশোর ইত্যাদি
📢 বিআরটিসির আহ্বান:
যাত্রীসাধারণকে সময়মতো টিকিট সংগ্রহ এবং সুশৃঙ্খলভাবে যাতায়াতের জন্য বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
🚌 বিআরটিসি ঈদ স্পেশাল সার্ভিস ২০২৫ – রুট ও যোগাযোগ নম্বরসহ ডিপোর তালিকা
| বাস ডিপো | রুটসমূহ | যোগাযোগ (মোবাইল) |
|---|---|---|
| মতিঝিল | রংপুর, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, লালমনিরহাট | ০১৯১৬৭২১০৪৪ |
| কল্যাণপুর | আরিচা, পাটুরিয়া, ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল | ০১৭১৫৬৫২৬৮৩ |
| গাবতলী | রংপুর, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, পাটুরিয়া, বগুড়া | ০১৭১২২৮১১২১ |
| জোয়ারসাহারা | রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল | ০১৭১৪২৪০৬৫৩ |
| মিরপুর | রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মাওয়া, পাটুরিয়া, সিরাজগঞ্জ, বগুড়া, গোপালগঞ্জ, ভাটিয়াপাড়া, ময়মনসিংহ | ০১৭৪০০৯৮৮৮৮ |
| মোহাম্মদপুর | রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, পাটুরিয়া, বরিশাল, গোপালগঞ্জ | ০১৭১০৮১৫৮৫৬ |
| গাজীপুর | ময়মনসিংহ, রংপুর, পাবনা, বগুড়া, খুলনা, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম | ০১৫৫৩৩৪৯৫৬৭ |
| যাত্রাবাড়ি | রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, ভাঙ্গা, ফরিদপুর, বরিশাল | ০১৭৩৪১৫৫৩২৪ |
| নারায়ণগঞ্জ | রংপুর, কুষ্টিয়া, জামালপুর, নওগাঁ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজশাহী, ভাঙ্গা, নেত্রকোনা | ০১৭৩৬৯৮৪৯৩৫ |
| নরসিংদী | স্বরূপকাঠী, রংপুর, নওগাঁ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, বগুড়া | ০১৭২৯৩৩৯৫১৯ |
| কুমিল্লা | সিলেট, সুনামগঞ্জ | ০১৭১৭৭৬৩৮২০ |
| সিলেট | ময়মনসিংহ, রংপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম | ০১৭১৯৪০৯৪০৮ |
| দিনাজপুর | ঢাকা–দিনাজপুর | ০১৫৫২৪৪২৫৬৬ |
| সোনাপুর | চট্টগ্রাম | ০১৭৩৭৭২২৮৮২ |
| বগুড়া | যশোর, রংপুর, বরিশাল | ০১৯১৩৭৪১২৩৪ |
| রংপুর | পঞ্চগড়, খুলনা, বরিশাল, ঢাকা | ০১৭১২৩৮২১৪৪ |
| খুলনা | রংপুর, কিশোরগঞ্জ, ঢাকা | ০১৭১১৭০৮০৮৯ |
| পাবনা | গাজীপুর, কুষ্টিয়া, ঢাকা | ০১৯১৯৪৬৫২৬৬ |
| ময়মনসিংহ | গাইবান্ধা (সুন্দরগঞ্জ), ঠাকুরগাঁও, লালমনিরহাট, শেরপুর, ঘাটাইল, সিলেট, ঢাকা | ০১৭৫৮৮৮০০১১ |
| চট্টগ্রাম | রংপুর, সিলেট, ভোলা | ০১৭৯৮১৩১৩১৩ |
| টুঙ্গীপাড়া | ঢাকা, চিলমারী, পাটগাতী | ০১৭১২৯০৪১২০ |
| বরিশাল | ঢাকা, রংপুর, কুয়াকাটা | ০১৭১১৯৯৮৬৪২ |
📢 বি.দ্র.: টিকিট ও বাস রিজার্ভেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য উপরোক্ত নম্বরগুলোতে সরাসরি যোগাযোগ করুন।






আপনার মতামত লিখুন