মাস্ক খুলেই বাজিমাত: ‘তাণ্ডব’ টিজারে চমকে দিলেন শাকিব খান
‘তাণ্ডব’-এর টিজারে অ্যাকশন আর রহস্যের ঝড়, চমকে দিলেন শাকিব খান
‘তাণ্ডব’-এর টিজারে অ্যাকশন আর রহস্যের ঝড়, চমকে দিলেন শাকিব খান
ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ এর টিজার প্রকাশ পেয়েছে। মাত্র দেড় মিনিটের এই ঝলকে দর্শকদের জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাকশন, উত্তেজনা আর রহস্যে ভরা এক ভিন্নধর্মী অভিজ্ঞতা।
টিজারের শুরুটাই হয়েছে যেন এক পূর্বাভাসের মতো। হঠাৎই আবহাওয়ার পূর্বাভাসের মতো ঘোষণা, তারপরই পর্দায় হাজির এক মুখোশধারী সশস্ত্র গ্যাং— যারা শুরু করে তাণ্ডব। তারা কাবু করে সোয়াট বাহিনী, ঢুকে পড়ে এক গুপ্ত স্থানে। পরপর ধ্বংস আর আক্রমণের দৃশ্য দর্শকদের মনে তৈরি করে টানটান উত্তেজনা।
প্রথম এক মিনিট পর্যন্ত দর্শক খুঁজেছেন সিনেমার মুখ্য চরিত্র শাকিব খান-কে। সবাই যখন ভাবছিলেন তিনি আদৌ আছেন কিনা, তখনই মাঙ্কি মাস্ক খুলে ধরা দেন এক রাফ অ্যান্ড টাফ লুকে। শাকিবের সেই চোখের তাকানোতেই যেন বোঝা গেল, আসল চমক এখানেই লুকানো ছিল।
শুধু শাকিব নন, টিজারে এক ঝলকে জয়া আহসানকেও দেখা গেছে অ্যাকশন অবতারে, যা আরও বাড়িয়েছে সিনেমাটি ঘিরে আগ্রহ।
পরিচালক রায়হান রাফীর নির্মাণে এই টিজারেই বোঝা যাচ্ছে, ‘তাণ্ডব’ হতে যাচ্ছে ঈদের সিনেমার বড় চমক। এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার অফিসিয়াল পোস্টে লেখা হয়েছে:
‘সিনেমার ভূমিকম্প শুরু হতে চলেছে! বিশৃঙ্খলার নতুন রূপের মুখোমুখি হন!’
অন্যদিকে, শাকিব খান নিজেও তার ফেসবুক পেজে লিখেছেন, ‘এই ঈদুল আযহায় সবাইকে নিজ এলাকার প্রেক্ষাগৃহে অবস্থান নিতে বলা হয়েছে। তাণ্ডব আসছে।’
সবকিছু ঠিক থাকলে আসন্ন কোরবানির ঈদেই বড় পর্দায় দেখা যাবে এই অ্যাকশন থ্রিলার। এখন অপেক্ষা শুধু পুরো ট্রেলার আর সিনেমা মুক্তির।






আপনার মতামত লিখুন