খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কার্টআপের “মে ম্যাডনেস” ক্যাম্পেইন আজ থেকে শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ণ
কার্টআপের “মে ম্যাডনেস” ক্যাম্পেইন আজ থেকে শুরু

“কার্টআপ লিমিটেড”—ই-কমার্স প্ল্যাটফর্ম (ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর অঙ্গ প্রতিষ্ঠান) নিয়ে এসেছে নতুন ক্যাম্পেইন “মে ম্যাডনেস”! এই ক্যাম্পেইন চলবে ১২ থেকে ১৮ মে, ২০২৫ পর্যন্ত!

বাংলাদেশের অনলাইন শপিং জগতে কার্টআপ ইতিমধ্যে ক্রেতাদের মনে আস্থার জায়গা করে নিয়েছে। অন্যান্য সকল অনলাইন মার্কেটপ্লেসের চাইতে কার্টআপ দিচ্ছে তুলনামূলক সাশ্রয়ী মূল্য, নির্ভরযোগ্য পণ্য ও দ্রুততম সময়ে ডেলিভারি।
“মে ম্যাডনেস” ক্যাম্পেইনে কার্টআপ ক্রেতারা দেশের যেকোনো প্রান্ত থেকে পছন্দের সকল ধরণের কেনাকাটা করতে পারবে খুব সহজেই। ফ্যাশন ও লাইফস্টাইল, ইলেকট্রনিক্স, স্বাস্থ্য ও সৌন্দর্য এবং নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সহ অন্যান্য বিভিন্ন ক্যাটাগরির পণ্য পাওয়া যাবে এই মেগা ক্যাম্পেইনে।
ক্রেতাদের কেনাকাটায় ভিন্নমাত্রা যোগ করতে পুরো ক্যাম্পেইন সপ্তাহ জুড়ে কার্টআপ দিচ্ছে ফ্রী ডেলিভারি , টপ ডিল, সারপ্রাইজ বক্স, ব্র্যান্ড ফ্ল্যাশ সেল, ১৫ টাকার ডিল, আর্লি বার্ড ভাউচার, সারপ্রাইজ ভাউচারসহ আরও অনেক কিছু ।
কার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফুয়াদ আরেফিন বলেন, “আমরা সব সময় চেষ্টা করি গ্রাহকদের কাছে মানসম্মত পণ্য, বাজার সেরা দাম এবং সময়মতো ডেলিভারি পৌঁছে দিতে। ‘May Madness’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা চাই সবাই যেন সহজে, নিশ্চিন্তে আর সাশ্রয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারেন।”
এই ক্যাম্পেইনকে আরও জমজমাট করে তুলতে Apex, Bata, Cudy, Lotto, MJL Bangladesh PLC, Natura Care, Q Cosmetics, Skin Cafe এবং UGreen সহ দেশের জনপ্রিয় অনেক ব্র্যান্ড থাকছে তাদের নতুন কালেকশন ও অফারসহ। এছাড়াও কেনাকাটায় লেনদেনের নির্বিঘ্নতা নিশ্চিত করতে পুরো ক্যাম্পেইন জুড়ে থাকছে পেমেন্ট পার্টনারদের সহযোগিতা। নির্দিষ্ট ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা পাবেন বিশেষ ডিসকাউন্ট, আর বিকাশ গ্রাহকরা উপভোগ করতে পারবেন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক!
দারুণ সব ছাড়, আকর্ষণীয় ডিল আর অফারসহ শপিং হবে উৎসবমুখর। তাই দেরি না করে এখনই ভিজিট করুন www.cartup.com, চোখ রাখুন cartup-এর সোশ্যাল মিডিয়ায়, আর অংশ নিন বছরের সেরা শপিং উৎসব — May Madness-এ!

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি