খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

প্রধান উপদেষ্টার বৈঠকের খবরে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৭:১২ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টার বৈঠকের খবরে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার

ভারত-পাকিস্তানের  সংঘাতকে কেন্দ্র করে অস্বাভাবিক দরপতন হয়েছিল দেশের পুঁজিবাজারে। ঘটেছিল গত এক দশকের মধ্যে সর্বোচ্চ দরপতন। তবে অকারণ ভীতির সেই ধাক্কা কিছুটা সামলে উঠেছে বাজার। বৃহস্পতিবার সকালেই বাজার অনেকটা ঘুরে দাঁড়িয়েছে। তবে বিএসইসির চেয়ারমানের সাথে আগামী রবিবার প্রধান উপদেষ্টার বৈঠকের খবরে অনেকটাই ঘুড়ে দাড়াচ্ছে বলে মনে করছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা।

আজ (৮ মে) সকাল থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব মূল্যসূচক উর্ধমুখী। বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম। সকাল ১১টায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬২ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬৫ দশমিক ০১ পয়েন্টে উঠে আসে। গতকাল এই সময়ের মধ্য সূচকটি প্রায় ৬০ পয়েন্ট কমে গিয়েছিল।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ডিএসইতে ৩৮০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। তার মধ্যে ৩৩৩টির দর বাড়ে, যা লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ৮৭ দশমিক ৬৩ শতাংশ। এই সময়ে দর কমে মাত্র ১৮টির। অন্যদিকে ২৯টির দর ছিল অপরিবর্তিত।

গত মঙ্গলবার রাতে পাকিস্তানে চালানো ভারতের হামলা এবং পাকিস্তানের পাল্টা হামলায় দেশ দুইটির মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এই আতঙ্কের ঢেও লাগে আমাদের পুঁজিবাজারে। তাতে বুধবার (৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে ৯০ শতাংশের বেশি কোম্পানি শেয়ারের দর হারায়। ডিএসইতে ৩৯৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। তার মধ্যে ৩৮৫টি দর হারায়, যা লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ৯৬ দশমিক ৪৯ শতাংশ। এই সময়ে দর বাড়ে মাত্র ৯টির। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪৯ দশমিক ৩০ পয়েন্ট বা ৩.০১ শতাংশ কমে ৪ হাজার ৮০২ দশমিক ৪১ পয়েন্টে নেমে আসে।

বাজার বিশ্লেষকরা বুধবারের বাজার আচরণকে অস্বাভাবিক ও অযৌক্তিক বলে অভিহিত করেন।  অকারণ আতঙ্কে ভীতসন্ত্রস্ত হয়ে শেয়ার বিক্রি করলে সাধারণ বিনিয়োগকারীরাই ক্ষতিগ্রস্ত হবেন, সুযোগ নেবে সুযোগসন্ধানী গোষ্ঠি, তারা দীর্ঘ মেয়াদে অনেক লাভবান হবে বলে মন্তব্য করেন তারা।

পাকিস্তান ও ভারতের নতুন করে বড় কোনো হামলার ঘটনা না ঘটা এবং পাকিস্তান সংযম দেখানোর মনোভাব প্রকাশ করায় সর্বাত্মক যুদ্ধের আশংকা কিছুটা কমে এসেছে। অন্যদিকে বিনিয়োগকারীদের মধ্যেও আতঙ্কের ধাক্কার প্রভাব কমেছে। এছাড়া বাজার উন্নয়নের বিষয়ে প্রধান উপদেষ্টা যে সভা আহ্বান করেছেন, তাতেও কিছুটা আশাবাদ ছড়িয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। সব মিলিয়ে বৃহস্পতিবার সকাল থেকে বাজারে ছিল ইতিবাচক ধারা।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি