খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

শেয়ারবাজারের সংকট নিরসনে জরুরি বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫, ১১:৪২ অপরাহ্ণ
শেয়ারবাজারের সংকট নিরসনে জরুরি বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

শেয়ারবাজারে থারাবাহিক মন্দার পর অবশেষে সরকারের শীর্ষ পর্যায়ে টনক নড়েছে। বাজার পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় ঠিক করার উদ্দেশ্যে একটি উচ্চ পর্যায়ের সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আগামী রোববার (১১ মে) দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’-তে এ সভা অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

দীর্ঘদিন ধরে পুঁজিবাজারের অবস্থা ভাল যাচ্ছে না। অনিয়ম, দুর্নীতি, কারসাজি, দূর্বল কোম্পানি আপিও অনুমোদন, আস্থাহীনতা ইত্যাদি কারণে বাজারের অবস্থা নাজুক হয়ে উঠলে তা আড়াল করতে বিগত সরকারের সময়ে বিএসইসি ফ্লোরপ্রাইস আরোপ করে রাখে। তাতে কৃত্রিমভাবে পতন ঠেকানো গেলেও আস্থাহীনতা আরও বেড়ে যায়। বিশেষ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বিদেশি বিনিয়োগকারীরা বাজার থেকে মুখ ফিরিয়ে নেয়। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের চেষ্টা দেশের ব্যাংকিং খাত ও অর্থনীতিতে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। কিন্তু পুঁজিবাজারে কোনো ইতিবাচক পরিবর্তন তো দেখাই যায়নি, বরং বাজারের অবস্থা আরও নাজুক হয়েছে।

গত বছরের ১৮ আগস্ট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দেন সাবেক ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদ। ওইদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ছিল ৫ হাজার ৭৭৮ দশমিক ৬৩ পয়েন্ট। টানা পতনে গত বছরের অক্টোবরে তা ৫ হাজার পয়েন্টের নিচে নেমে আসে। পরে সূচক আবার ৫ হাজার পয়েন্টের উপরে উঠলেও এপ্রিলে বাজারের অবস্থা আরও নাজুক হয়ে উঠে। এমন অবস্থায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে একাধিক দফায় বিক্ষোভ করেছেন। তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়ে চিঠিও দিয়েছেন। তবে এতদিন পর্যন্ত সরকার খুব একটা নড়াচড়া করেনি। চলতি সপ্তাহে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠলে সরকার নড়েচড়ে বসে। এর প্রেক্ষিতেই আলোচিত বৈঠক আহ্বান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৬ মে) বৈঠকের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব ফারজানা জাহান স্বাক্ষরিত একটি চিঠি ইস্যু করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আগামী ১১ মে দুপুর ১২ টায় “পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ” বিষয়ক একটি সভা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’-তে অনুষ্ঠিত হবে। সভায় অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানকে উপস্থিত থাকতে বলা হলো।

চিঠি অনুসারে বৈঠকে উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ১১দিনের সফরে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্র ও কাতারের পৃথক দুইটি প্রতিষ্ঠানের আমন্ত্রণে তিনি ওই সফর। এমন পরিস্থিতিতে জরুরি এ বৈঠকে তিনি অংশগ্রহণ নির্ধারিত সময়ের আগেই তিনি দেশে ফিরে আসছেন বলে জানা গেছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি