যদি কিন্তু অথবা ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবেঃ হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগকে যদি কিন্তু অথবা ছাড়া নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন।
শুক্রবার (২ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে এনসিপি’র বিক্ষোভ সমাবেশ উপলক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না। গণ-অভ্যুত্থানের পর এই দল রাজনীতি করার ফাংশন হারিয়েছে। বিচার প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে দ্রুত নিষিদ্ধ করতে হবে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের কারও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী নির্বাচন কমিশনকে দায়িত্বশীল পরিচয় দিতে হবে। ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করলে প্রাতিষ্ঠানিকভাবে মোকাবিলা করা হবে।’






আপনার মতামত লিখুন