খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ইসরায়েলে ভয়াবহ অগ্নিকান্ড

জরুরি অবস্থা ঘোষণাঃ মহাসড়ক বন্ধ, আগুন নিভানোর কাজ করছে ৬৩টি অগ্নিনির্বাপক দল এবং ১১টি বিমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৫:১৪ অপরাহ্ণ
জরুরি অবস্থা ঘোষণাঃ মহাসড়ক বন্ধ, আগুন নিভানোর কাজ করছে ৬৩টি অগ্নিনির্বাপক দল এবং ১১টি বিমান

ভয়াবহ দাবানলের দ্রুত বিস্তারের প্রেক্ষাপটে ইসরায়েল অধিকৃত জেরুজালেমের নিকটবর্তী এলাকায় ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ জরুরি অবস্থা ঘোষণা করেন। পরিস্থিতি এতটাই গুরুতর যে, এটিকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় দাবানল হিসেবে আশঙ্কা করা হচ্ছে, যার ফলে বহু বেসামরিক নাগরিক চরম ঝুঁকির মধ্যে পড়েছেন।

জেরুজালেম পোস্টের বরাত দিয়ে আল-মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা এবং মানুষের জীবন রক্ষার্থে জরুরি ভিত্তিতে অগ্নিনির্বাপণ কর্মীদের সহায়তার জন্য সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।

উদ্ধারকারী সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, এ পর্যন্ত ২২ জন আহত ব্যক্তিকে চিকিৎসা প্রদান করা হয়েছে, যাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অধিকাংশই ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন।

ইসরাইল কাৎজ বিবৃতিতে বলেন, ‘আমরা একটি জাতীয় জরুরি অবস্থার মুখোমুখি এবং জীবন বাঁচাতে ও আগুন নিয়ন্ত্রণে আনতে সব বাহিনীকে একত্রিত করতে হবে।’

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহ ও প্রবল বাতাসের কারণে দাবানলের সূত্রপাত হয়েছে, যা আগুন নিয়ন্ত্রণে বড় বাধা সৃষ্টি করছে। নেভে শালোম, বেকোয়া, তাওজ এবং নাচশোনসহ বেশ কয়েকটি সম্প্রদায়ের লোকজনকে ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। মেসিলাত জিওনের বাসিন্দাদেরও সরিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে বলে পুলিশকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। খবর- বাসসের

দাবানলের কারণে জেরুজালেম ও তেল আবিবের প্রধান সংযোগকারী মহাসড়ক রুট-১ বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে। এছাড়া জেরুজালেম ও তেল আবিবের মধ্যে ট্রেন চলাচলও বাতিল করা হয়েছে।

উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, ৬৩টি অগ্নিনির্বাপক দল এবং ১১টি বিমান আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে। জেরুজালেমের অগ্নিনির্বাপণ বিভাগের কমান্ডার শমুলিক ফ্রিডম্যান এই দাবানলকে ইসরায়েলের ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় বলে উল্লেখ করেছেন।

এদিকে, জেরুজালেমের উপকণ্ঠে এশতাওল বনেও বিশাল দাবানল ছড়িয়ে পড়েছে, যার কারণে স্থানীয় আরও কিছু সম্প্রদায়কে সরিয়ে নিতে হয়েছে এবং রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় দাবানলের ঘটনা, যার জেরে তেল আবিবের পশ্চিমে বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে হচ্ছে। ইসরায়েলের অগ্নিনির্বাপণ ও উদ্ধার পরিষেবা জানিয়েছে, জেরুজালেমের পাহাড়ের অন্তত পাঁচটি স্থানে আগুন জ্বলছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি