খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

‘কামলাদের আবার কীসের দিবস?’

মহান মে দিবস আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ১২:৩৯ অপরাহ্ণ
‘কামলাদের আবার কীসের দিবস?’

‘একদিন বসে থাকলে সেদিন খাওয়াবে কে? কামলাদের আবার কীসের দিবস,’  কথাগুলো বলে গাছের ছায়ায় দাঁড়িয়ে চায়ে চুমুক দিচ্ছিলেন শ্রমিক আনিসুল হক। বাড্ডা এলাকার এই ভ্যানচালক জানেন না আজকের তারিখটা তার জন্য গুরুত্বপূর্ণ দিন। তিনি জানেন না, আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস। যেদিন তার মতো পরিশ্রমী মানুষের অধিকার ও মর্যাদার প্রতীক হওয়ার কথা।

রাজপথে সরকার ও সংগঠনের ব্যানার-ফেস্টুন, ঘটা করে আলোচনার আয়োজন আর সরকারি ছুটি, সবই চলছে যথারীতি। কিন্তু ঢাকার অলিগলি, নির্মাণাধীন ভবন আর বাজারঘাটে আজও হাজারো শ্রমজীবী মানুষ ছুটছেন দৈনন্দিন রুটিনে, একটুও থেমে নেই তাদের হাত।

‘ছুটি মানে পকেট ফাঁকা’

রাজধানীর নতুন বাজার এলাকায় দেখা মেলে লোহার রডভর্তি একটি ভ্যান ঠেলে নিয়ে যাওয়া সগির হোসেন নামের আরেক শ্রমজীবীর। চরম রোদ ও ধুলাবালির মধ্যেও কাজ থামেনি তার। ঘামে ভেজা গায়ে পরনে সাধারণ একটি টি-শার্ট, কাঁধে চাপা ভারী মাল।
জিজ্ঞেস করতেই ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ভাই, ছুটি রাখলে খাইমু কী দিয়া? অফিস-আদালতের ছুটি থাকলেও আমরা থামলে তো সংসার থেমে যায়।

একই এলাকায় কথা হয় রিকশা চালক বাচ্চু মিয়ার সঙ্গে। নিজেদের দিবসের দিনে কেন রিকশা চালাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, এই দিবস সাহেবদের। আমরা তো শুধু কাজ করি আর ঘাম ঝরাই। দিবস দিয়া কি বাজারে চাল পাই?

শুধুমাত্র আনিস, সগির, বাচ্চুরাই নন, তাদের মতো অসংখ্য শ্রমিকদের জীবনেই আজকের শ্রমিক দিবসের কোনও বাস্তব প্রভাব নেই। তাদের ভাষায়, যে দিবসে কাজ থামাই, সে দিনই না খেয়ে থাকতে হয়। কাজই তো আমাদের দিবস।

দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

বেসরকারি সংস্থা সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির (এসআরএস) তথ্য অনুযায়ী, ২০২৩ সালে সারা দেশে ৭১২টি দুর্ঘটনায় মোট ৮৩৯ জন শ্রমিক মারা গেছেন। এরমধ্যে নির্মাণখাতে নিহতের সংখ্যা ১৭৩।

সংস্থাটির পরিসংখ্যান বলছে, আগের বছর ২০২২ সালে কর্মক্ষেত্রে ৫৪৭টি দুর্ঘটনায় মৃত্যু হয় ৭১২ শ্রমিকের। আর ২০২১ সালে নিহতের সংখ্যা ছিল ৫৩৮।

শ্রমিক দিবসের ইতিহাস : একটি রক্তাক্ত শুরু

১৮৮৬ সালের ১ মে, যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ‘হে মার্কেট স্কয়ার’এ আট ঘণ্টা কর্মদিবসের দাবিতে হাজারো শ্রমিক বিক্ষোভে নেমেছিলেন। পুলিশের গুলিতে অনেকেই প্রাণ হারান। সেই ত্যাগের রক্তাক্ত স্মৃতি থেকেই শুরু হয় মে দিবস পালনের ইতিহাস। আজ বিশ্বের ৮০টির বেশি দেশে দিবসটি সরকারি ছুটিসহ মর্যাদার সঙ্গে পালিত হয়।

বাংলাদেশেও এ দিবসটি জাতীয়ভাবে পালিত হয় ১৯৭২ সাল থেকে। কিন্তু বাস্তবতা হলো- যাদের জন্য এই দিবস, তাদের অনেকেই দিনটির অর্থ জানেন না বা জেনেও উপেক্ষা করেন কারণ- ‘বসে থাকলে খাওয়াবে কে’?

সরকারি উদ্যোগ ও প্রতিশ্রুতি

মে দিবস উপলক্ষ্যে এবার সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে একগুচ্ছ কর্মসূচি। এক আলোচনা সভায় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিতে শ্রম আইনকে পাকাপোক্ত করা হবে। যত দ্রুত সম্ভব এই আইন পাস করতে চাই। আমার ইচ্ছা, আমি থাকতে থাকতে একটি কার্যকর শ্রম আইন দিয়ে যেতে পারি।

শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় শ্রমনীতি বাস্তবায়ন, শ্রমিক কল্যাণ তহবিল, সামাজিক নিরাপত্তা এবং অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের নিবন্ধনের কাজ চলমান রয়েছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি