খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বিএসইসি’র ২১ কর্মকর্তাকে বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ
বিএসইসি’র ২১ কর্মকর্তাকে বরখাস্ত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২১ কর্মকর্তাকে বরখাস্ত করেছে। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) কমিশন সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে গতকাল পর্যন্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি সংস্থার দায়িত্বশীল কর্মকর্তা। আজ তাদের বরখাস্তের বিষয়ে অফিস আদেশ জারি হয়েছে।

যে কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে, তাদের বিষয়ে আলাদা আলাদা অফিস আদেশ জারি করেছে বিএসইসি। এদের মধ্যে ব্যক্তিগত কর্মকর্তা থেকে শুরু করে নির্বাহী পরিচালক পর্যন্ত আছেন। আদেশে তাদের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মচারী বিধিমাল, ২০২১ এবং সরকারী চাকরি (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর বিভিন্ন বিধি লংঘনের অভিযোগ আনা হয়েছে।

মার্চ মাসে বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখার ঘটনায় যেসব কর্মকর্তার বিরুদ্ধে বিএসইসি মামলা করেছিল, তাদের প্রায় সবাই বরখাস্তের তালিকায় আছে। মামলায় অভিযুক্তদের মধ্যে নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে আগেই বাধ্যতামূরক অবসরে পাঠানো হয়। অন্যদিকে নির্বাহী পরিচালক মাহবুবুল আলম পদত্যাগ করেন।

বরখাস্তকৃত কর্মকর্তাদের তালিকা নিচে দেওয়া হল———

ক্রমিক নাম পদবী বিএসইসির মামলা
০১ রেজাউল করিম নির্বাহী পরিচালক মামলায় অভিযুক্ত
০২ মোঃ আবুল হাসান পরিচালক —-
০৩ আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা পরিচালক মামলায় অভিযুক্ত
০৪ মোঃ ফখরুল ইসলাম মজুমদার পরিচালক —
০৫ মোল্যাহ মোঃ মিরাজ উস সুন্নাহ অতিরিক্ত পরিচালক —–
০৬ নজরুল ইসলাম অতিরিক্ত পরিচালক মামলায় অভিযুক্ত
০৭ রাশীদুল আলম যুগ্ম পরিচালক মামলায় অভিযুক্ত
০৮ মোঃ বনী ইয়ামিন খান উপপরিচালক মামলায় অভিযুক্ত
০৯ কাজী মোঃ আল ইসলাম উপপরিচালক মামলায় অভিযুক্ত
১০ শহিদুল হাসান উপপরিচালক মামলায় অভিযুক্ত
১১ তৌহিদুল ইসলাম উপপরিচালক মামলায় অভিযুক্ত
১২ মোঃ নান্নু ভুঁঞা উপপরিচালক ——
১৩ জনি হোসেন সহকারী পরিচালক মামলায় অভিযুক্ত
১৪ আমিনুল হক খান সহকারী পরিচালক ——
১৫ রায়হান কবীর সহকারী পরিচালক মামলায় অভিযুক্ত
১৬ সাজ্জাদ হোসেন সহকারী পরিচালক মামলায় অভিযুক্ত
১৭ আব্দুল বাতেন সহকারী পরিচালক মামলায় অভিযুক্ত
১৮ মো: তরিকুল ইসলাম সহকারী পরিচালক —–
১৯ সেলিম রেজা বাপ্পী লাইব্রেরিয়ান মামলায় অভিযুক্ত
২০ আবু ইউসুফ ব্যক্তিগত কর্মকর্তা মামলায় অভিযুক্ত
২১ সমির ঘোষ ব্যক্তিগত কর্মকর্তা ——
২২ মো: আবু ইউসুফ —-

গত মাসে নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলে বিষয়টিকে ঘিরে বিএসইসির কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। এছাড়া আরও কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন ঘটনায় কারণ দর্শাও নোটিস দেওয়া হয়েছিল। এগুলোও পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলে। এছাড়া কর্মকর্তারা কমিশনের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগও তুলেন। তারা জোটবদ্ধ হয়ে গত ৫ মার্চ  সাইফুর রহমানের বাধ্যতামূরক অবসরের আদেশ প্রত্যাহারসহ কিছু দাবিতে চেয়ারম্যান ও কমিশনারদের দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখেন। তারা ভবনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া, ক্লোজ সার্কিট ক্যামেরা বন্ধ রাখা, লিফট বন্ধ করে দেওয়া এবং ভবনের মূল গেটে তালা দেওয়াসহ নানা ধরনের শৃঙ্খলাবিরোধী ঘটনা ঘটায়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম এসে তাদের উদ্ধার করেন। পরদিন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের গানম্যান আশিকুর রহমান  শেরেবাংলা নগর থানায় বিএসইসির ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা করেন।

মামলায় অভিযুক্ত ১৪ জনকে বরাখাস্ত করা হয়। এছাড়াও নানা অনুসন্ধান করে যাদের বিরুদ্ধে ওই ঘটনা সংগঠিত করায় নেতৃত্ব বা ইন্ধন দেওয়ার সংশ্লিষ্টতা পাওয়া গেছে, এমন ৭ কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি