ফেনীতে বোরকা পড়া ব্যক্তি কুপিয়ে খুন করল বিএনপির কর্মীকে
বোরকা পরা এক ব্যক্তি আবুল হাসেম (৫০) নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে উপজেলার ওলামা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ফেনীর সোনাগাজীতে পূর্ববিরোধের জেরে এই ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল হাসেম সোনাগাজী পশ্চিম বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার ভোরে তিনি গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ওলামা বাজার এলাকায় পৌঁছালে বোরকা পরা এক ব্যক্তি তার গতিরোধ করেন। এ সময় আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করেন। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু বলেন, আবুল হাসেম দলীয় পদে না থাকলেও সক্রিয় কর্মী ছিলেন। পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।






আপনার মতামত লিখুন