খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার পাহাড়

জেলা প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ণ
রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার পাহাড়

অসংখ্য মামলার জট আর জটিলতায় ঝুলছে হাজারো ভুক্তভোগী। বছরের পর বছর ধরে তারা শুধু ন্যায় বিচারের আশায় রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বারান্দায় বারান্দায় ঘুরছেন।

জানা গেছে, বছরের পর বছর বিচার না হওয়ায় মামলার জট সৃষ্টি হয়েছে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। বর্তমানে সাড়ে ৬ হাজার মামলা বিচারাধীন রয়েছে, তার মধ্যে শুধু ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলাই আছে অন্তত দেড় হাজার।

এ পরিস্থিতিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, সরকার এ সংক্রান্ত নতুন আইন পাস করলে এসব মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে। আর ভুক্তভোগীরা বলছেন, আইনি জটিলতার কারণে মামলা নিষ্পত্তি না হলে খরচের পাশাপাশি ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কাও বেড়ে যায়।

ধর্ষণের শিকার হন একজন সেবিকা আক্ষেপ করে বলেন, ১৫ বছর ধরে ন্যায়বিচারের অপেক্ষায় আছি। ২০১০ সালে মামলাটা করেছি। মামলা হওয়ার পরে আজ ১৫ বছর ধরে আদালতের মধ্যে যাওয়া-আসা করছি। কিন্তু আমি সঠিক বিচার পাচ্ছি না। দিনের পর দিন আমার আইনজীবীকে শুধু টাকা দিচ্ছি আর নতুন নতুন তারিখ শুনে ফিরে যাচ্ছি। মামলা নিষ্পত্তি হওয়ার কোনো আভাস নেই। শুধু পদে পদে হয়রানি আর খরচ বাড়ছে।

এই মামলার কারণে পারিবারিক অশান্তি, সামাজিক দৃষ্টিভঙ্গি এবং মানসিক চাপ সবসময় তাকে তাড়া করে বেড়াচ্ছে উল্লেখ করে ভুক্তভোগী বলেন, ন্যায়বিচার পাওয়া আশায় পরিবারকে মামলা করতে সম্মতি দিয়েছিলাম। দেখতে দেখতে অনেকগুলো বছর গেল। কিন্তু এখনো কোনো সুরাহা হচ্ছে না।

আরেক ভুক্তভোগী নাম না প্রকাশের শর্তে বলেন, ২৪ বছর থেকে এই কোর্টে আসি আর যাই।‌ আজ হবে না কাল হবে নয়তো পরশু হবে। কখনো লম্বা লম্বা তারিখ দেয়। এভাবে বছরের পর বছর শুধু হয়রানি হচ্ছি। কোর্টের দরজায় আসতেছি আর যাচ্ছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। রায় হবে হবে করেও হয় না। কোনো সুফল পাচ্ছি না।

আরেক ভুক্তভোগীর অভিযোগ, বাদী মারা গেছে ২০১৬ সালে। তার একটা সাক্ষীও আসে না। অথচ আমি এখনও মামলায় ঝুলে আছি। আমার অপরাধ হলে আমি শাস্তি ভোগ করব। সেটাও আমাকে দিচ্ছে না। এভাবেই ঝুলে ঝুলে দিন পার করছি। পারিবারিক ও সামাজিক ভাবে অশান্তিতে আছি।

আদালত সূত্রে জানা গেছে, বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে মোট তিন হাজার ৬০০টি মামলা বিচারাধীন রয়েছে। এরমধ্যে ধর্ষণ মামলা রয়েছে ৭৯২টি। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে এক হাজার ৬২০টি মামলা রয়েছে, এরমধ্যে ৪০০টি ধর্ষণের অভিযোগে এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ আদালতে থাকা বিচারাধীন এক হাজার ২১৮টি মামলার মধ্যে ধর্ষণের ৩৫০টি মামলা রয়েছে। সবমিলিয়ে তিন ট্রাইব্যুনালে ছয় হাজার ৪৩৮টি মামলা রয়েছে, যার মধ্যে এক হাজার ৫৪২টি।

সংশ্লিষ্ট আইনজীবীরা মনে করছেন, মামলা বিলম্বিত হলে সুযোগ পায় আসামিরা। এ কারণে এমন মামলা গুরুত্ব দিয়ে নিষ্পত্তি করা উচিত। বিচার বিলম্বিত হওয়ায় রাষ্ট্রের আইনি ব্যবস্থার প্রতি মানুষের বিতৃষ্ণা চলে আসে। একারণে নতুন আইনে এসব মামলা নিষ্পত্তি হলে ভালো হতো।

রংপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মো. আব্দুর রশীদ চৌধুরী বলেন, অধিবেশনের মধ্যে যদি মামলা না হয় তাহলে মামলা একমাস পরে তারিখ পরতে পরতে দুই থেকে তিন বছর পার হয়ে যাবে। মামলা চলমান গতিতে চলতেই থাকবে কিন্তু বন্ধ হবে না। বন্ধ দিতে গেলে তাকে গ্রাউন্ড দিতে হবে। কেন আজকে মামলার রায় হলো না। পরবর্তী সেশন আরেকটি তারিখ দেবে। তারিখ পেছানো হবে কেন। মামলা ১৮০ দিনের মধ্যে শেষ করতে হবে।

এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, ১৫ দিনের মধ্যে তদন্ত ও ৯০ দিনের মধ্যে বিচারকাজ শেষ করা নিয়ে সরকারের নতুন উদ্যোগ বাস্তবায়ন হলে মামলাজট কমবে।

রংপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আফতাব উদ্দিন বলেন, নারী ও শিশু নির্যাতন মোকদ্দমায় যে কোন মামলার নিষ্পত্তি সময়সীমা দেওয়া আছে ১৮০ দিনের মধ্যে শেষ করতে হবে। কিন্তু এই আদেশটা বাধ্যতামূলকই না, এটা একটি হুকুমের আদেশ। এটা বাধ্যতামূলকভাবে আইনটা করা হলে আসামিরা ন‍্যায়বিচার পাবে ও মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি