খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সাত উইকেটে হারল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৫:৫৯ অপরাহ্ণ
পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সাত উইকেটে হারল বাংলাদেশ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার জন্য দরকার ছিল জয়। পাকিস্তানের বিপক্ষে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে সাত উইকেটে হারল বাংলাদেশ। তবে এই হারেই অবশ্য বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে যায়নি বাঘিনীদের জন্য। ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে এখন ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ডের ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে।

পাঁচ ম্যাচে তিনটি জয় ও ছয় পয়েন্ট নিয়ে তালিকায় এখন দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। দলটির রান রেট ০.৬৩৯। এখন পর্যন্ত চার ম্যাচে হারা থাইল্যান্ড যদি ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে তাহলে বাছাইপর্বের ফাইনালে পৌঁছাবে বাংলাদেশ ও পাঁচ ম্যাচ জিতে শীর্ষে থাকা পাকিস্তান। আর থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে পারলে বাছাইপর্বের ফাইনালে পৌঁছাবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে রানরেটও। চার ম্যাচের মধ্যে দুটিতে জিতে আপাতত পয়েন্ট টেবিলের পাঁচে আছে ওয়েস্ট ইন্ডিজ। দলটির রান রেট -০.২৮৩। বাছাইপর্বের ফাইনালে খেলা দুই দলই ভারত বিশ্বকাপে খেলবে।

এ দিন আগে ব্যাটিং করতে নেমে ধুঁকেছে বাঘিনীরা। রিতু মনির ৪৮ এবং ফাহিমা খাতুনের অপরাজিত ৪৪ রানের ইনিংসে ৫০ ওভারে ৯ উইকেটে ১৭৮ রান করে বাংলাদেশ নারী দল। তিন উইকেট হারিয়ে ৬২ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান। ৯৩ বলে ৬৯ রান করেন মুনিবা আলী। তিনে নামা সিদরা আমিন করেন ৫২ বলে ৩৭ রান। আলিয়া রিয়াজ ৬৫ বলে ৫২ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান।

এর আগে শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় দলটি। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান ফারজানা হক। তাকে বোল্ড করেন ফাতিমা সানা।

শুরুর ধাক্কা সামাল দেয়ার আগেই আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগ্রেসরা। দিলারা আক্তার ১৪ বলে ১৩ রান করে সাদিয়া ইকবালের শিকার হন। গুরুত্বপূর্ণ দিনে জ্যোতি ছয় বলে এক রান করে ফাতিমা সানার লেংথ ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের শিকার হন। ২১ রানে তিন উইকেট হারানোর পর শারমিন আক্তার ও রিতু মিলে চাপ সামাল দেয়ার চেষ্টা করেন। ৪৪ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৬৫ রানে ৪৭ বলে ২৪ রান করে সাজঘরে ফিরে যান শারমিন।

তারপর নাহিদা আক্তারের সঙ্গেও ৪৪ রানের জুটি গড়েন রিতু। ৫১ বলে ১৯ রান করা নাহিদাকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন রামিন শামিম। ভালো ব্যাটিং করলেও এ দিন হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি রিতুর। হাফ সেঞ্চুরির ঠিক দুই রান আগে থাকা অবস্থায় নাশরা সান্ধুকে উড়িয়ে মারতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন রিতু। এরপর ফাহিমা খাতুনের নৈপুণ্যে দেড়শ পেরিয়ে দুইশ’র কাছাকাছি যায় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে তিনটি উইকেট নেন সাদিয়া। দুটি করে উইকেট নেন ফাতিমা ও ডায়ানা বেগ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি