ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ২
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ফ্লোরিডা ইউনিভার্সিটিতে চালানো এই হামলায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ফ্লোরিডা ইউনিভার্সিটির টালাহাসি ক্যাম্পাসে আচমকাই ঢুকে গুলি চালাতে শুরু করেন এক ব্যক্তি। আতঙ্কে সবাই ছোটাছুটি শুরু করে।
এক প্রত্যক্ষদর্শী বলছেন, ৮ থেকে ১০ রাউন্ড গুলি চলে। হঠাৎ এক ব্যক্তি বন্দুক নিয়ে বেরিয়ে আসে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না।
এখনও পর্যন্ত ধারণা করা হচ্ছে, অভিযুক্ত যুবক তার মায়ের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক দিয়েই হামলা চালিয়েছে। তবে হামলার কারণ এখনও স্পষ্ট নয়।






আপনার মতামত লিখুন