খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বৈশাখী আয়োজনঃ রঙিন পাঞ্জাবি, সাদা-লাল শাড়িতে সেজেছেন নগরবাসী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৯:০৭ অপরাহ্ণ
বৈশাখী আয়োজনঃ রঙিন পাঞ্জাবি, সাদা-লাল শাড়িতে সেজেছেন নগরবাসী

 তপ্ত রোদকে তোয়াক্কা না করে প্রিয়জনদের সঙ্গে ঘুরতে এসেছেন হাজারো মানুষ। রঙিন পাঞ্জাবি, সাদা-লাল শাড়িতে সেজেছেন নগরবাসী।

দর্শনার্থীরা বলছেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে এ বৈশাখ যেন উৎসবে নতুন মাত্রা এনেছে। নেই কোনো রাজনৈতিক উত্তেজনা, নেই সংঘর্ষ-হানাহানি— যে কারণে শান্তিপূর্ণ পরিবেশে বর্ষবরণ করতে পারছেন তারা।

সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রমনা পার্ক ঘুরে দেখা গেছে, পার্কে এসেছেন নানা বয়সী মানুষজন। কেউ এসেছেন পরিবারের ছোট সদস্যদের নিয়ে, কেউ বন্ধু বা প্রিয়জনকে সঙ্গে করে। রমনার প্রতিটি কোণ যেন হয়ে উঠেছে একেকটি মিলনমেলা। লাল-সাদা শাড়ি, রঙিন ফিতা আর পাঞ্জাবিতে সেজেছেন তরুণ-তরুণীরা। চারপাশে বেজে চলেছে ঢাক-ঢোল, বাঁশি আর লোকগান।

রমনা পার্কে কথা হয় এক দর্শনার্থী দম্পতি সুমন ও রেশমার সঙ্গে। রেশমা বলেন, আমরা প্রতিবছরই আসি কিন্তু এবার পরিবেশটা আলাদা। চারদিকে শান্তি, গান-বাজনা আর মানুষের হাসি– সব মিলিয়ে দারুণ লাগছে।

সুমন বলেন, বাচ্চাদের জন্যও এটা এক বিশেষ দিন। এখানে ওরা প্রকৃতির মাঝে খেলতে পারে, সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে।

মোহাম্মদপুর থেকে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সানজিদা বলেন, বন্ধুদের সঙ্গে শোভাযাত্রায় অংশ নিয়েছি। এরপর সবাই মিলে রমনায় এসেছি। এখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরব। পয়লা বৈশাখকে কেন্দ্র করে এরকম প্রাণের উৎসব আমাদের ঐতিহ্যকে টিকিয়ে রাখে।

তেজগাঁও থেকে আসা প্রবীণ মো. মকবুল হোসেন বলেন, ছোটবেলায় গ্রামের মেলায় যেতাম, এখন ঢাকায় সেই আনন্দ পাই। আজ যে পরিবেশ দেখছি, তাতে মন ভরে গেছে।

রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছেন রমনা, সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগসহ আশপাশের বিনোদন কেন্দ্রগুলোতে। কেউ এসেছেন সন্তানদের নিয়ে, কেউবা মা-বাবাকে সঙ্গে করে। অনেক তরুণ-তরুণী এসেছেন বন্ধু-বান্ধবী কিংবা প্রিয়জনকে নিয়ে।

শুধু রমনাই নয়, আজ সেজেছে পুরো শহর। রাস্তার মোড়ে মোড়ে আঁকা হয়েছে আলপনা, বাজছে লোকজ সংগীত, চলছে শোভাযাত্রা। ছোটদের হাতে ঘুড়ি, বেলুনসহ নানা খেলনা– সব মিলিয়ে এক উৎসবের আমেজ।

এভাবেই এক অন্যরকম বৈশাখ উদযাপন করছে বাংলাদেশ। রোদ, ঘাম আর ভিড় উপেক্ষা করে মানুষের মুখে হাসি যেন নববর্ষের জয়গানের কথাই জানান দিচ্ছে।

এদিকে, উৎসবের নিরাপত্তায় রয়েছে পুলিশের কড়া নজরদারি। আশপাশের এলাকাগুলোতেও রয়েছে ওয়াচ টাওয়ার, আর্চওয়ে ও সিসিটিভিতে নজরদারি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি