খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

রিসিপ্রোকাল ট্যারিফ স্থগিতের খবরে বিশ্বপুঁজিবাজারে সুবাতাস বইছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৩:৩৬ অপরাহ্ণ
রিসিপ্রোকাল ট্যারিফ স্থগিতের খবরে বিশ্বপুঁজিবাজারে সুবাতাস বইছে

বিশ্বপুঁজিবাজারে রিসিপ্রোকাল ট্যারিফ নামের পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করার খবরে সুবাতাস লেগেছে। বুধবার বহুল আলোচিত ও বিতর্কিত ওই শুল্ক প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়ার পর থেকে বিভিন্ন দেশের পুঁজিবাজারে সূচক উর্ধমুখী হতে থাকে।

প্রথমে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে রুদ্ধশ্বাস দৌড় শুরু হয়। পরে এশিয়ার বিভিন্ন দেশের বাজারেও তার প্রভাব পড়ে। কোনো কোনো বাজারে চার বছরের মধ্যে সর্বোচ্চ সূচক বেড়েছে।

সি্‌এনবিসির এক সংবাদে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।

এর আগে পাল্টা শুল্ক আরোপের ঘোষণায় বিশ্বের দেশে দেশে পুঁজিবাজারে বড় দর পতন হয়েছিল। প্রবল উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছিল বিনিয়োগকারীদের মধ্যে।

গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে নিজেই বাড়তি পাল্টা শুল্ক প্রত্যাহার করার এ তথ্য জানিয়েছে ট্রাম্প। এতে তিনি লিখেছেন, ৯০ দিনের জন্য পালটা শুল্ক স্থগিত করেছি। এই সময়ে ১০ শতাংশ পালটা শুল্ক কার্যকর থাকবে।

ট্রাম্পের নতুন সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ট্রাম্প অসাধারণ সাহস দেখিয়েছেন। তিনি বলেন, আমরা বিশ্বের সমস্ত দেশকে জানিয়েছিলাম—পালটা ব্যবস্থা না নিলে তোমরা পুরস্কৃত হবে। সুতরাং, যারা আলোচনায় আসতে চায়, আমরা তাদের কথা শুনতে প্রস্তুত।

ট্রাম্পের এই ঘোষণার পর মার্কিন শেয়ারবাজারে ডাউ সূচক এক লাফে ২ হাজার ২০০ পয়েন্ট বা ৫ দশমিক ৯ শতাংশ বেড়ে গেছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৯ দশমিক ৫২ শতাংশ এবং নাসডাক সূচক ৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। গত সপ্তাহে ট্রাম্প যে উচ্চ শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছিলেন, তা বাজারে ধস নামিয়েছিল।

এর আগের চার কার্যদিবসে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১২ শতাংশ লোকসানে ছিলো। করোনা মহামারির পরে এমন পত আর দেখা যায়নি বলে সিএনবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিলো। আলোচ্য চার দিনে ডাউ সূচক ৪ হাজার ৫০০ পয়েন্টের বেশি হারিয়েছিলো। এছাড়া নাসডাক ১৩ শতাংশের বেশি পতন হয়েছিলো।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি