খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

গাজায় গণহত্যায় এআই প্রযুক্তির মাধ্যমে সহায়তা দিচ্ছে মাইক্রোসফট, যুক্তরাষ্ট্র জুড়ে ক্ষোভ

"রক্তমাখা প্রযুক্তি: গাজায় গণহত্যার প্রতিবাদে Microsoft's ৫০ বছর পূর্তিতে কর্মীদের সরব প্রতিবাদ"
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৫:৫৫ পূর্বাহ্ণ
গাজায় গণহত্যায় এআই প্রযুক্তির মাধ্যমে সহায়তা দিচ্ছে মাইক্রোসফট, যুক্তরাষ্ট্র জুড়ে ক্ষোভ

"উৎসবে রক্তের ছাপ—গণহত্যার বিরুদ্ধে Microsoft's ভেতরেই বিদ্রোহ"

গাজায় চলমান ইসরায়েলি গণহত্যায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে সহায়তা দেওয়ার অভিযোগে মাইক্রোসফটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কর্মী ও অধিকারকর্মীদের বিক্ষোভ তীব্রতর হচ্ছে। সর্বশেষ বিক্ষোভটি মাইক্রোসফটের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সরাসরি সম্প্রচারকালে অনুষ্ঠিত হয়, যা কোম্পানির জন্য চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

গত শুক্রবার ক্যালিফোর্নিয়ায় মাইক্রোসফটের সদর দফতরে আয়োজিত অনুষ্ঠান চলাকালে এআই বিভাগের প্রধান মুস্তফা সুলেমান তার বক্তৃতা দিচ্ছিলেন। ঠিক সেই সময় এক নারী কর্মী—ইবতিহাল আবুসাদ—মঞ্চের দিকে ছুটে এসে তীব্র স্লোগানে প্রতিবাদ জানান। তিনি চিৎকার করে বলেন,
‘মুস্তফা, তোমার লজ্জা নেই? তুমি বলো এআইকে ভালো কাজে ব্যবহার করবে, অথচ মাইক্রোসফট ইসরায়েলি বাহিনীকে গণহত্যার জন্য এআই প্রযুক্তি সরবরাহ করছে! ৫০ হাজার মানুষ মারা গেছে। মাইক্রোসফট এই গণহত্যার অংশীদার।’

ইবতিহাল বক্তৃতা থামিয়ে সুলেমান ও পুরো মাইক্রোসফট ব্যবস্থাপনাকে ‘রক্তে রাঙানো’ বলে অভিহিত করেন। এরপর তিনি মঞ্চের দিকে একটি কেফিয়াহ স্কার্ফ ছুঁড়ে দেন—যা ফিলিস্তিনের প্রতি সংহতির প্রতীক হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। নিরাপত্তা কর্মীরা তাকে দ্রুত অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেন।

অনুষ্ঠানে তখন উপস্থিত ছিলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, সাবেক সিইও স্টিভ বালমার এবং বর্তমান সিইও সত্য নাদেলা। ২০১৪ সালের পর এই প্রথমবারের মতো তিনজন এক মঞ্চে ওঠেন। কিন্তু কর্মীদের বিক্ষোভের কারণে উদযাপনের আনন্দ ম্লান হয়ে যায়।

বিক্ষোভ এখানেই থেমে থাকেনি। পরবর্তীতে ভানিয়া আগারওয়াল নামে আরেক কর্মী দ্বিতীয় দফায় প্রতিবাদ জানান। এর কিছুক্ষণ আগেই প্রকাশ্যে সম্প্রচারিত অংশে ইবতিহালের প্রতিবাদ সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, এ বছরের শুরুতে বার্তা সংস্থা Associated Press (AP)-এর এক অনুসন্ধান প্রতিবেদনে জানা যায়, মাইক্রোসফট ও ওপেনএআই গোপনে ইসরায়েলি সেনাবাহিনীকে এআই প্রযুক্তি সরবরাহ করছে। এই প্রযুক্তি ব্যবহার করেই গাজা ও লেবাননে লক্ষ্যবস্তু নির্ধারণ করে বোমা হামলা চালানো হচ্ছে।

এমনকি ফেব্রুয়ারি মাসে সত্য নাদেলার সঙ্গে অভ্যন্তরীণ এক বৈঠকে প্রতিবাদ জানানোয় পাঁচজন কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছিল। তবে এবারের বিক্ষোভ ছিল একেবারে খোলামেলা ও সরাসরি সম্প্রচারিত—a rare open rebellion from within.

অনুষ্ঠানস্থলের বাইরেও বেশ কয়েকজন কর্মী ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নেন। এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ১৫ হাজার মানুষ আহত হয়েছেন। নিহতদের অর্ধেকের বেশি নারী ও শিশু।

বিশ্বজুড়ে প্রযুক্তি জায়ান্টগুলোর নৈতিক দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে এই প্রতিবাদ। বিশেষত, গণহত্যার মতো মানবতাবিরোধী অপরাধে প্রযুক্তির অপব্যবহার কতটা বিপজ্জনক হতে পারে, তা ফের একবার প্রমাণ করল মাইক্রোসফট কর্মীদের এই সাহসী অবস্থান।
স্বদেশ /আজাদ

 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি