খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পাকিস্তানের রাষ্ট্রপতি হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ণ
পাকিস্তানের রাষ্ট্রপতি হাসপাতালে ভর্তি

অসুস্থতা অনুভব করায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচির একটি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিৎিসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। মঙ্গলবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

সংবাদমাধ্যমটি বলছে, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির স্বাস্থ্যের অবনতি হওয়ার পর তাকে করাচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার এক্সপ্রেস নিউজের খবরে বলা হয়েছে, জ্বর এবং সংক্রমণের কথা জানানোর পর তাকে প্রথমে নওয়াবশাহ থেকে হাসপাতালে আনা হয়েছিল।

খবর অনুযায়ী, প্রেসিডেন্ট জারদারির বেশ কয়েকটি মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং চিকিৎসকরা তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

দলীয় নেতারা জনসাধারণকে আশ্বস্ত করে বলেছেন, প্রেসিডেন্ট জারদারির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি এখন ভালো আছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং আগামী দিনে আরও আপডেট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতি অনুসারে, অসুস্থতার খবরের মধ্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রেসিডেন্ট জারদারির স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার সাথে যোগাযোগ করেছেন।

কথোপকথনের সময় প্রধানমন্ত্রী শেহবাজ প্রেসিডেন্ট জারদারির দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি তার সুস্থতার জন্য প্রার্থনা করে বলেন, “আল্লাহ আপনাকে পূর্ণ ও দ্রুত আরোগ্য দান করুন। সমগ্র জাতির দোয়া আপনার সাথে রয়েছে।”

এদিকে পৃথক প্রতিবেদনে পাকিস্তানের আরেক মংবাদমাধ্যম দ্য ডন বলছে, মঙ্গলবার সংবাদমাধ্যমে আসিফ আলী জারদারির হাসপাতালে ভর্তির খবর প্রকাশিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রেসিডেন্ট জারদারির সাথে যোগাযোগ করেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন।

যদিও প্রেসিডেন্ট ভবন বা জারদারির দল পিপিপির পক্ষ থেকে তাদের সহ-সভাপতির (আসিফ আলী জারদারি) স্বাস্থ্যের বিষয়ে কোনও আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি, তবে সংবাদমাধ্যমগুলো বেশ কিছু সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নওয়াবশাহ থেকে প্রেসিডেন্ট জারদারিকে করাচির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে দলের ঘনিষ্ঠ একটি সূত্র ডন ডটকমকে জানিয়েছে, তিনি “কিছু পরীক্ষা-নিরীক্ষা করছেন এবং শিগগিরই তাকে ছেড়ে দেওয়া হবে”।

এদিকে, সিন্ধু প্রদেশের গভর্নর কামরান তেসোরির কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি প্রেসিডেন্ট জারদারির চিকিৎসক ড. আসিম হুসেনকে ফোন করে জারদারির স্বাস্থ্যের বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন এবং তার শুভকামনা জানিয়েছেন।

এর আগে ২০২৪ সালের অক্টোবরে বিমান থেকে নামার সময় পাকিস্তানের প্রেসিডেন্টের পা ভেঙে যায়। পরে তাকে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মূলত ৬৯ বছর বয়সী প্রেসিডেন্ট জারদারি সাম্প্রতিক বছরগুলোতে একাধিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছেন। ২০২৩ সালের মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাতে তার চোখের অস্ত্রোপচার করা হয়েছিল।

তার আগে ২০২২ সালে বুকের সংক্রমণের চিকিৎসার জন্য তাকে করাচির ড. জিয়াউদ্দিন হাসপাতালে এক সপ্তাহের জন্য ভর্তি করা হয়েছিল। অসুস্থতার গুজবের মধ্যে, তার ব্যক্তিগত চিকিৎসক এবং ঘনিষ্ঠ সহযোগী ড. আসিম সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যে— তিনি “ভালো আছেন”।

এর আগে ২০২২ সালের জুলাই মাসে তিনি কোভিডে আক্রান্ত হন। যদিও তার ছেলে এবং পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারির সেসময় জানিয়েছিলেন, জারদারি কেবল কোভিডের “হালকা লক্ষণ” অনুভব করেছিলেন।

এর এক বছর আগে ঘন ঘন ভ্রমণের জেরে “পরিশ্রম এবং ক্লান্তি”র কারণে জারদারিকে করাচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি