খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

টাকার পাহাড়াদারদের বিষাদময় ঈদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ৯:২৮ অপরাহ্ণ
টাকার পাহাড়াদারদের বিষাদময় ঈদ

এটিএম বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা শত শত কর্মী কাটিয়েছেন একাকী ঈদ। পরিবার-পরিজন থেকে দূরে থেকে তারা নিজেদের দায়িত্ব পালন করেছেন। ব্যাংকের গ্রাহকদের নিরাপদ লেনদেনের স্বার্থে প্রাধান্য দিয়েছেন দায়িত্ব। ফলে তারা পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেননি। একা একাই কেটেছে তাদের উৎসব।

সোমবার (৩১ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্রই চোখে পড়েছে। দেখা গেছে, বিভিন্ন ব্যাংকের এটিএম বুথে ২৪ ঘণ্টা নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন এসব নিরাপত্তাকর্মীরা। গ্রাহকরা যাতে নির্বিঘ্নে লেনদেন করতে পারেন সেজন্য ঈদের ছুটিতেও বহাল রয়েছেন দায়িত্বে। ফলে, ঈদের দিনেও পরিবার থেকে দূরে, বুথেই দায়িত্ব পালন করেছেন।

সংশ্লিষ্টরা বলছেন, সারা দেশ জুড়ে ছড়িয়ে থাকা ব্যাংকের এটিএম বুথগুলোতে নিরাপত্তাকর্মীদের নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করতে হয়। বিশেষ করে ঈদের সময়, যখন নগদ অর্থের প্রয়োজনীয়তা বাড়ে, তখন গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করা অন্য সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ফলে, এই কর্মীদের ঈদের দিনেও দায়িত্ব পালনের জন্য নিজেদের পরিবার থেকে দূরে থাকতে হয়। কেউ কেউ সহকর্মীদের সঙ্গে ছোট পরিসরে ঈদ উদযাপন করেছেন। তবে পরিবারের সান্নিধ্য না পাওয়ার আক্ষেপ থেকেই গেছে।

রাজধানীর মগবাজার এলাকার একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন করা নিরাপত্তাকর্মী নজরুল ইসলাম বলেন, প্রতিবছর ঈদে পরিবারের সবাই একসঙ্গে আনন্দ করে, কিন্তু আমি পারি না। এই ছুটি পাই ঈদের পর। আমাদের কাছে দায়িত্বটাই বড়।

জামাল উদ্দিন নামের নিরাপত্তাকর্মী বলেন, পরিবার ও বাচ্চার সাথে ভিডিও কলে কথা হয়েছে। এটাই আনন্দ। আমাদের পেশার বাস্তবতা এটাই। সবার সঙ্গে ঈদের থাকতে না পারায় কষ্ট আছে কিন্তু মানুষের সেবা করছি সেটাই বড় বিষয়।

অবশ্য কিছু ব্যাংকের নিরাপত্তাকর্মীরা জানান, ঈদের ছুটি হলেও ব্যাংকের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থাপনায় খাবারসহ অন্যান্য উপহার পেয়েছেন। তবে অনেক কর্মীরাই জানিয়েছেন, তাদের জন্য এমন কোনো ব্যবস্থা ছিল না। তারা কেবল দায়িত্ব পালন করেই ঈদের দিন কাটিয়েছেন।

প্রসঙ্গত, ঢাকা শহরের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা ব্যাংকের এটিএম বুথগুলোর নিরাপত্তা নিশ্চিতে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন শত শত নিরাপত্তাকর্মী। ঈদের আনন্দ যখন সবার ঘরে, তখন এসব কর্মীরা পরিবারের সঙ্গ ত্যাগ করে এটিএম বুথ পাহারা দিচ্ছেন। তাদের মূল দায়িত্ব টাকার মেশিন পাহারা দেওয়া হলেও, বাস্তবে তারা ঝুঁকি আর দায়িত্ববোধের এক কঠিন পরীক্ষায় থাকেন।

এদের বেশিরভাগই কাজ করেন তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে, ফলে ব্যাংক সরাসরি তাদের চাকরি, সুবিধা বা ছুটির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, অনির্দিষ্ট শিফট এবং উৎসবকালেও কর্তব্য পালন—সব মিলিয়ে তারা প্রায়শই অবহেলিত থেকে যান।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি