খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

নকলমুক্ত পরীক্ষার প্রত্যয়

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ২:১০ পূর্বাহ্ণ
নকলমুক্ত পরীক্ষার প্রত্যয়

 

চাঁদপুর, ২৪ মার্চ ২০২৫: চাঁদপুর জেলার অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক মিলাদ ও দো‘য়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নকলমুক্ত পরীক্ষার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি জনাব মোঃ এরশাদ উদ্দিন। সভাপত্বিত করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মোঃ মোশারেক হোসেন।
নকলমুক্ত পরীক্ষার অঙ্গীকার
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা করার পরামর্শ দেন এবং নকলমুক্ত পরীক্ষা গ্রহণের বিষয়ে প্রশাসনের কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, “আমরা নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেব। পরীক্ষার হল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একই এলাকার শিক্ষকদের অন্য এলাকায় দায়িত্ব দেওয়া হবে, যাতে কোনো ধরনের অনৈতিক সুবিধা গ্রহণের সুযোগ না থাকে।”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “তোমরা এই প্রতিষ্ঠানের মেধাবী সন্তান। আমি আশা করি, তোমরা সততার সঙ্গে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করবে। তোমাদের সাফল্যে বিদ্যালয়ের সুনাম আরও বাড়বে।”
বিশেষ দো‘য়া ও মোনাজাত
অনুষ্ঠানে সহকারী অধ্যাপক জনাব মোঃ জাকির হোসেন, সহকারী অধ্যাপক জনাব মামুনুর রহমান, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক জনাব মাহবুবুর রহমান, সহকারী কমিশনার জনাব সাজিদ হক, জনাব রহমতুল্লাহ এবং গভর্নিং বডির সদস্য জনাব শাহআলম মজুমদারসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
শিক্ষক মাওলানা হযরত আলী এবং মাওলানা নজরুল ইসলাম দো‘য়া ও মোনাজাত পরিচালনা করেন। পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সফল পরীক্ষার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
আবেগঘন বিদায়
শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।
শিক্ষকরা শিক্ষার্থীদের ভালোভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

স্বদেশ /আজাদ

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি