খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

স্টারলিংক ইন্টারনেট প্যাকেজের দাম ২০২৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১১:২৩ অপরাহ্ণ
স্টারলিংক ইন্টারনেট প্যাকেজের দাম ২০২৫

আপনি যদি সোশ্যাল মিডিয়ায় কিছুটা হলেও অ্যাকটিভ থাকেন তাহলে এতক্ষণে বাংলাদেশে স্টারলিংক আগমন সম্পর্কে নিশ্চয়ই জেনে গেছেন। বেশ কয়েক বছর আগেই বাংলাদেশে কার্যক্রম চালুর প্রক্রিয়া শুরু করেছে ইলন মাস্কের এই স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা কোম্পানি। সম্প্রতি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূসের সাথে এক ভার্চুয়াল মিটিং করেন ইলন মাস্ক। আর সেই খবর ছড়িয়ে পড়ার পর এখন আবারও ব্যাপক আলোচিত হচ্ছে স্টারলিংক।

আপনি যদি আমাদের এই সাইটের একজন নিয়মিত ভিজিটর হয়ে থাকেন, তাহলে হয়ত আগেই জেনেছেন স্টারলিংক কি সে সম্পর্কে। স্টারলিংক হচ্ছে ইলন মাস্কের এক অনন্য উদ্যোগ। স্টারলিংক কোম্পানি আকাশে প্রায় ৭ হাজার স্যাটেলাইট পাঠিয়ে রেখেছে এবং এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এই স্যাটেলাইটগুলো মহাশূন্য থেকে পৃথিবীতে ইন্টারনেট তরঙ্গ পাঠায়। স্টারলিংক ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে হলে আপনার বিশেষ মডেম দরকার হবে। মডেমগুলোর আকার এবং দাম প্যাকেজভেদে আলাদা আলাদা হয়।

আশার কথা হচ্ছে, স্টারলিংক ইন্টারনেট সংযোগ বাড়তি কোনো মডেম ছাড়াই নির্দিষ্ট মডেলের স্মার্টফোনেও পাওয়া যাবে। তবে সেজন্য আপনার মোবাইল ক্যারিয়ারের সাথে কোম্পানিটির চুক্তি হতে হবে। যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই কিছু কিছু ক্যারিয়ারে এই সুবিধা চালু নিয়ে কোথা হচ্ছে। হয়ত বাংলাদেশেও অদূর ভবিষ্যতে মোবাইল ফোনে সরাসরি স্টারলিংক ইন্টারনেট সিগন্যাল রিসিভ করা যাবে। তবে, এখন কথা হচ্ছে আপনি আসলেই স্টারলিংক নেট ব্যবহার করবেন কিনা। সেক্ষেত্রে আপনার সিদ্ধান্ত নিতে সহায়তা করবে সেবাটির খরচ সম্পর্কিত তথ্য।

আজকের পোস্টে আমরা জানব স্টারলিংক ইন্টারনেট সেবার বিভিন্ন প্যাকেজ এবং সেগুলোর মূল্য সম্পর্কে। প্যাকেজগুলোর বিস্তারিত তথ্য এবং খরচ সম্পর্কে জানার পর আপনি সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন আপনার স্টারলিংক ব্যবহার করা বাস্তবসম্মত হবে কিনা।

স্টারলিংক ইন্টারনেটের মূলত দুই ধরনের প্যাকেজ আছে- রেসিডেন্সিয়াল এবং রোম। বাসাবাড়িতে ব্যবহারের জন্য রেসিডেন্সিয়াল প্যাকেজটি ডিজাইন করা হয়েছে। এটি আপনি একটি নির্দিষ্ট স্থান থেকে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ মডেমের অবস্থান খুব বেশি পরিবর্তন করা যাবেনা। এই প্যাকেজে আনলিমিটেড ডেটা পাওয়া যাবে। এর খরচ প্রতি মাসে ১২০ ডলার।

রোম প্যাকেজটি হচ্ছে ডিজিটাল নোম্যাড কিংবা ভ্রমণকারীদের জন্য, যারা বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে। তার মানে হচ্ছে আপনি রোম প্যাকেজ দিয়ে যেকোনো জায়গায় স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। অবশ্য সেসব স্থানে স্টারলিংক নেটওয়ার্ক এভেইলেবল থাকতে হবে। রোম আনলিমিটেড প্যাকেজের সাবস্ক্রিপশন ফি মাসে ১৬৫ ডলার। তবে এর আরও একটি প্যাকেজ আছে যেটির খরচ মাসে ৫০ ডলার করে, যাতে আপনি মাসে ৫০জিবি ডেটা পাবেন।

এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের জন্যও অনেক প্রকার ইন্টারনেট প্যাকেজ অফার করে স্টারলিংক। তবে সেগুলো নির্দিষ্ট টার্মস দ্বারা পরিচালিত হয়। সেগুলোর খরচও আলাদা আলাদা হয়।

স্টারলিংক ইন্টারনেট সেবার স্পিড কেমন? জানতে ইচ্ছা করছে নিশ্চয়ই? স্থান, প্যাকেজ, ও সময়ভেদে আপনি স্টারলিংকে ৪০ থেকে ২২০+ এমবিপিএস স্পিড পাবেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি