খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরেছেন মেট্রোরেল কর্মীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১:১৭ অপরাহ্ণ
কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরেছেন মেট্রোরেল কর্মীরা

মেট্রোরেল কর্মীদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ থাকার কথা ছিল। তবে কর্তৃপক্ষের হস্তক্ষেপে সকাল থেকে ট্রেন চললেও স্টেশনগুলোতে দায়িত্ব পালন করেননি মেট্রোরেলের কর্মীরা। যার কারণে কর্তৃপক্ষ সকাল থেকে যাত্রীদের বিনা টিকিটে মেট্রো ট্রেন ভ্রমণের সুযোগ করে দেয়।

অবশেষে কর্তৃপক্ষের আশ্বাসে বিরতি থেকে সরে এসেছেন মেট্রোরেলের কর্মীরা। এখন তারা প্রতিটি স্টেশনে দায়িত্ব পালন করছেন।

সোমবার (১৭ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে মেট্রোরেলের একাধিক কর্মী বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মেট্রোরেল কর্মীরা জানান, রাতে আমাদের সিদ্ধান্ত ছিল আমরা সকাল থেকে ট্রেন চালাব না। কিন্তু কর্তৃপক্ষ রাতভর আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। এ ছাড়া রোজার সময় যাত্রীদের আমরা কষ্ট দিতে চাই না। তাই সকাল থেকে আমরা ট্রেন চালিয়েছি।

তারা বলেন, গতকাল (রোববার) ঘটনা ঘটেছে স্টেশনে যারা দায়িত্ব পালন করেন তাদের সঙ্গে। এ ঘটনা ইচ্ছাকৃতভাবে এমআরটি পুলিশ সদস্যরা করেছেন। ফলে ওই সহকর্মীদের মন খারাপ হয়েছে। তাই তারা কিছু সময় দায়িত্ব পালন করেননি। এ সময়টাতে যাত্রীরা ফ্রিতে মেট্রোরেল ভ্রমণ করতে পেরেছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

মোহাম্মদ ইফতিখার হোসেন বলেন, সহকর্মী লাঞ্ছিত হওয়ার ঘটনায় কর্মবিরতি পালন করে মেট্রোরেলের কিছু কর্মীরা। এতে সিঙ্গেল যাত্রার টিকিট বিক্রি বন্ধ ছিল। তবে মেট্রোরেল চলাচল স্বাভাবিক ছিল। আর যাত্রীদের সেবা না দেওয়ায় যারা সিঙ্গেল যাত্রার টিকিট কাটতে পারেনি, তাদের ফ্রিতে ভ্রমণ করার সুযোগ দেওয়া হয়।

তিনি আরও বলেন, এখন কোনো কর্মবিরতি নেই। পাসধারী যারা আছেন তাদের জরিমানার বিষয়টি স্টেশনে গেলেই সমাধান হবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি