পোশাকশ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বনানীতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় একজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক নারী পোশাকশ্রমিক। এর প্রতিবাদে পোশাকশ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত পোশাকশ্রমিকের নাম মিনারা আক্তার। আহত আরেক পোশাকশ্রমিকের নাম সুমাইয়া আক্তার। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ডিএমপি ট্রাফিকের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মফুদুল ইসলাম বলেন, শ্রমিকদের আন্দোলনের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। তবে যাত্রীদের যেন ভোগান্তি না হয় গাড়ি ডাইভারশন করে দিচ্ছি। কিছু গাড়ি ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে, কিছু গাড়ি রামপুরা রোড এবং প্রগতি সরণি দিয়ে যেতে দেওয়া হচ্ছে।






আপনার মতামত লিখুন