খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ফোল্ডেবল ফোন ‘ফ্যান্টম ভি ফোল্ড২ ৫জি ‘ বাজারে আনল টেকনো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৭:০৯ অপরাহ্ণ
ফোল্ডেবল ফোন ‘ফ্যান্টম ভি ফোল্ড২ ৫জি ‘ বাজারে আনল টেকনো

ফোল্ডেবল ফোন ধীরে ধীরে ট্রেন্ডে পরিণত হচ্ছে। ফোল্ডেবল স্মার্টফোনের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় নিয়ে, সম্প্রতি বাংলাদেশের বাজারে বহুল আলোচিত ফোল্ডেবল ফোন ফ্যান্টম ভি ফোল্ড২ ৫জি ফোনটি নিয়ে এসেছে স্মার্টফোন উদ্ভাবনে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান টেকনো। স্মার্টফোন ব্যবহারকারীদের সকল কার্যক্রম নিখুঁতভাবে সম্পূর্ণ করতে সহায়ক এই ফোন স্মার্টফোন অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা।

বৃহস্পতিবার (৬ মার্চ) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

অত্যাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী ফিচার ও নান্দনিক ডিজাইন টেকনো ফ্যান্টম ভি ফোল্ড২ ৫জি ফোনকে করে তুলেছে অনন্য। দুর্দান্ত কনফিগারেশনের এই ফোন ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে শক্তিশালী পারফরম্যান্স। এই ফোল্ডেবল ফোনে রয়েছে আর্কষনীয় ডিজাইন পাশাপাশি এই ডিভাইসের অ্যারোস্পেস-গ্রেড প্রোপ্রাইটারী হিঞ্জ ডিজাইন যা স্টাইল এবং ডিউরাবিলিটি নিশ্চিত করবে। ফোল্ড ফোন হলেও এই ফোনে রয়েছে মাত্র ২৪৯ গ্রাম ওজন এবং আনফোল্ডেড অবস্থায় এই ডিভাইসের থিকনেস মাত্র ৫ দশমিক ৫ মিলিমিটার যা ব্যবহারকারীদের চমৎকার অভিজ্ঞতা দিবে। এছাড়াও লং টাইম ব্যবহার নিশ্চিত করতে ৪ লক্ষবার ফোল্ড এবং আনফোল্ড টেস্ট পাশ করেছে এই ফোন।

এই ফোনে রয়েছে ডুয়াল স্ক্রিন। ৭ দশমিক ৮৫” অ্যামোলেড মেইন স্ক্রিন এবং একটি ৬ দশমিক ৪২” অ্যামোলেড সাব স্ক্রিন, যা ব্যবহারকারীর ভিউয়িং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। দুর্দান্ত ভিউয়িং অভিজ্ঞতা নিশ্চিত করতে এই ফোনে রয়েছে ২২৯৬ x ২০০০ টুকে+ রেজ্যুলেশনের মেইন স্ক্রিন এবং সাব-স্ক্রিনে রয়েছে ২৫৫০ x ১০৮০ এফএইচডি+ রেজ্যুলেশন পাশাপাশি এর ডুয়াল ১২০ হার্জ এলটিপিও অ্যাডাপটিভ রিফ্রেশ রেট যা নিশ্চিত করবে চমৎকার ভিজ্যূয়াল ও স্মুথ অভিজ্ঞতা। এই ডিভাইসে আরও আছে ফ্যান্টম ভি পেন সাপোর্ট যা ব্যবহারকারীদের প্রোডাক্টিভিটি ও ক্রিয়েটিভিটিতে আরও হেল্প করবে। এই পেনে রয়েছে লক স্ক্রিন নোট, গ্লোবাল কাটআউট, রিমোট কন্ট্রোল, রাইট টু ক্যালকুলেট সহ আরও অনেক ফিচার।

টেকনো এআই দ্বারা সমর্থিত এই ডিভাইসে রয়েছে এলা (এআই অ্যাসিস্ট্যান্ট), এআই দিয়ে লেখা এবং রিয়েল টাইমে কথোপকথন অনুবাদ করার টুল। এছাড়া, এই ফোনে এআই আর্টবোর্ড, এআই সামারি ও এআই ওয়ালপেপার জেনারেটর সহ আরও অনেক এআই-চালিত ফিচার রয়েছে।
ক্লাউড স্টেপ ডিজাইন সহ এই ফোনের ক্যামেরা সেটআপটি ব্যবহারকারীদের মন জয় করে নেবে। এই ফোনে রয়েছে আলট্রা-ক্লিয়ার পাঁচটি লেন্স সম্বলিত ক্যামেরা সিস্টেম, সাথে ৫০ মেগাপিক্সেল (মেইন) + ৫০ মেগাপিক্সেল (পোর্ট্রেট) + ৫০ মেগাপিক্সেল (আল্ট্রা-ওয়াইড) সেটআপ। এই অবিশ্বাস্য ক্যামেরা সেটআপের মাধ্যমে, ব্যবহারকারীরা ডে-লাইট বা লো লাইট সব ক্ষেত্রেই মাস্টার-লেভেল ফটোগ্রাফির অভিজ্ঞতা পাবেন। দুর্দান্ত সেলফির জন্য ফোনটিতে ডুয়াল ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও রয়েছে।

ব্যবহারকারীদের জন্য নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করতে এই ফোনে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০+ প্রসেসর পাশাপাশি ১২জিবি র‍্যাম (+১২ জিবি এক্সটেন্ডেড র‍্যাম) এবং ম্যাসিভ ৫১২ জিবি স্টোরেজ সক্ষমতা। এই ডিভাইসে ৫৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি, ৭০ ওয়াট আল্ট্রা চার্জ এবং ১৫ ওয়াট ফাস্ট ওয়্যারলেস চার্জ সুবিধা থাকার কারণে ব্যবহারকারীরা দীর্ঘ সময় কোনও বাধা ছাড়াই ফোনটি ব্যবহার করতে পারবেন। এছাড়া, ডিভাইসটিতে আরও রয়েছে আইপি৫৪-গ্রেড ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স, আইপি৬৮-গ্রেড ওয়াটারপ্রুফ টাইপ-সি কম্পোনেন্ট, ওয়াটার অ্যান্ড ডাস্ট-প্রুফ সাইড কি সিল স্ট্রাকচার, ৩৬০° ওয়াটারপ্রুফ মিড ফ্রেম, ওয়ান-মিটার ড্রপ টেস্ট সার্টিফিকেশন, টিইউভি এসইউডি ৬০ মাসের ফ্লুয়েন্সি গ্রেড এ মার্ক এবং দুটি অ্যান্ড্রয়েড আপগ্রেড ও তিন বছরের সিকিউরিটি আপডেট সহ ফ্যান্টম ভি ফোল্ড২ ৫জি ডিভাইসটির মূল্য মাত্র ১ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকা।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি