খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই দেশে বিনিয়োগ করতে পারবেন প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৮:৫৬ অপরাহ্ণ
বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই দেশে বিনিয়োগ করতে পারবেন প্রবাসীরা

বাংলাদেশ ব্যাংক দেশের প্রাইভেট লিমিটেড ও পাবলিক লিমিটেড কোম্পানিতে প্রবাসীদের বিনিয়োগের পথ সহজ করেছে। এখন থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই প্রবাসীরা এসব কোম্পানির শেয়ার কিনতে পারবেন। এই প্রক্রিয়ায় সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে। তবে সব ধরনের কোম্পানির ক্ষেত্রে এই সুযোগ প্রযোজ্য হবে না। স্টক এক্সচেঞ্জের তালিকার বাইরে থাকা কোম্পানির ক্ষেত্রেই কেবল এই সুবিধা পাওয়া যাবে।

সোমবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক দেশে বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) বিষয়ক একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে অনুসারে, এই প্রক্রিয়ায় বিনিয়োগ করতে চাইলে অবশ্যই ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রা আনতে হবে। এই বৈদেশিক মুদ্রা নগদায়নের পরই কেবল সংশ্লিষ্ট কোম্পানি বিনিয়োগকারীর নামে শেয়ার ইস্যু করতে পারবে। এই বৈদেশিক মুদ্রা যে ইক্যুইটি তথা শেয়ার কেনার জন্য আনা হয়েছে, নথিপত্রের মাধ্যমে তার প্রমাণ দিতে হবে।

শেয়ার ইস্যু করার ১৪ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক বিনিয়োগ বিভাগে (এফইআইডি) একটি ঘোষণাপত্র জমা দিতে হবে। এর মধ্যে প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে। সেখানে শেয়ারহোল্ডারের নাম-ঠিকানা, শেয়ারের সংখ্যা, ইস্যুর তারিখ, প্রতি শেয়ারের অভিহিত মূল্য, শেয়ার প্রিমিয়াম, অনলাইনে ব্যবহৃত রিপোর্টিং আইডি, ইস্যু করা শেয়ারের মোট মূল্যমান, বৈদেশিক মুদ্রায় বিনয়োগের পরিমাণ, বিনিয়োগ দেশে আনার তারিখ, বিনিয়োগকারীর দেশের নাম প্রতিবদেনে উল্লেখ করতে হবে। এছাড়া সুইফটের মাধ্যমে লেনদেনের জন্য উপযুক্ত হিসাব নম্বর, খুদে বার্তার মাধ্যম হিসাবে ই-মেইল, স্বাক্ষর উল্লেখ করতে হবে।

নির্দেশনায় বলা হয়, শেয়ার ইস্যুর আগেই বিদেশি বিনিয়োগ নিশ্চিত করতে হবে। শেয়ারহোল্ডার এবং বিনিয়োগের উৎস ও দেশ উল্লেখ করতে হবে। দেশের অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের পাঠানো প্রতিবেদন বাংলাদশ ব্যাংক যাচাই-বাছাই করে ১৪ দিনের মধ্যে নির্দেশনা দেবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি