খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

এনায়েত উল্লাহ এবং তার স্ত্রী-সন্তানদের সম্পদের পাহাড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ণ
এনায়েত উল্লাহ এবং তার স্ত্রী-সন্তানদের সম্পদের পাহাড়

খন্দকার এনায়েত উল্লাহর ২৩৫ বাস গোপণে বিক্রি করে দেয়ার চেষ্টা চলছে। বিগত আওয়ামী সরকারের আমলে প্রভাবশালী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এনায়েতের  ৪০টি ব্যাংক হিসাবে ১২৫ কোটি ৭২ লাখ ২৯ হাজার ২৮০ টাকা জমা হওয়ার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া তার নিজের ও স্ত্রী-সন্তানদের নামে ২৩৫টি বাসের দালিলিক প্রমাণ মিলেছে। যেগুলো গোপনে বিক্রি করে দেওয়ার চেষ্টা চলছে বলে দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে।

স্বৈরাচার শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচর ছিলেন বিতর্কিত এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহ। তিনি পরিবহন খাতের মাফিয়া হিসেবে দেশজুড়ে ব্যাপক পরিচিতি। ছিলেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি। টানা ১৫ বছর দেশের অধিকাংশ সড়ক-মহাসড়ক তার দখলে থাকলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর রয়েছেন পলাতক। সড়কের একচ্ছত্র এ সম্রাটের বিরুদ্ধে প্রতিদিন গড়ে এক কোটি ৬৫ লাখ টাকা চাঁদা তোলার অভিযোগ রয়েছে।

এমন অভিযোগের সূত্র ধরে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতোমধ্যে খন্দকার এনায়েত উল্লাহর ৪০টি ব্যাংক হিসাবে ১২৫ কোটি ৭২ লাখ ২৯ হাজার ২৮০ টাকা জমা হওয়ার তথ্য পাওয়া গেছে। যার অধিকাংশই তার ব্যক্তিগত সঞ্চয় হিসাব বলে চিহ্নিত করেছে সংস্থাটি।

স্বৈরাচার শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচর ছিলেন বিতর্কিত এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহ/ ফাইল ছবি

এ ছাড়া এনায়েত উল্লাহর নামে ৭০টি, স্ত্রী নার্গিস সামসাদের নামে ১০টি, মেয়ে চাশমে জাহান নিশির নামের তিনটি এবং এনা ট্রান্সপোর্ট নামের ১৫২টি পরিবহনসহ মোট ২৩৫টি বাসের মালিকানার দালিলিক প্রমাণ মিলেছে। যেগুলো আড়ালে থেকে বিক্রি করে দেওয়ার পাঁয়তারা চলছে বলেও দুদকের গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে।

‘আমাদের কাছে তথ্য রয়েছে যে, এনায়েত উল্লাহ গং তাদের ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন এবং তাদের মালিকানায় থাকা গাড়িগুলো বিক্রির চেষ্টা করছেন। এ কারণে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। দুদক থেকে হয়ত শিগগিরই তাদের স্থাবর-অস্থাবর সম্পদ ফ্রিজ করা হবে।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, ‘অনুসন্ধান যেহেতু শুরু হয়েছে, দুদক আইন ও বিধি অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হবে। অনুসন্ধান টিম কাজ করছে। তাদের অনুসন্ধান প্রতিবেদনের সুপারিশের পরিপ্রেক্ষিতে কমিশন সিদ্ধান্ত নিলে আমরা গণমাধ্যমকে জানিয়ে দেব।’

এনায়েত উল্লাহ ও তার পরিবারের সদস্যদের নামে মোট ২৩৫টি বাসের মালিকানার দালিলিক প্রমাণ মিলেছে। যেগুলো বিক্রি করে দেওয়ার পাঁয়তারা চলছে / ফাইল ছবি

ওই বছরের অক্টোবরে সম্পদের হিসাব জমা দেন এনায়েত উল্লাহ। যেখানে তিনি ২১৬ কোটি ৮৪ লাখ টাকার সম্পদ অর্জনের ঘোষণা দেন। সম্পদ অর্জনের উৎস হিসেবে এনা ট্রান্সপোর্ট (প্রা.) লিমিটেড, সোলার এন্টারপ্রাইজ, এনা শিপিং, এনা ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির নাম উল্লেখ করেন।

এবার দুদকের অনুসন্ধান কার্যক্রমের দ্বিতীয় দফা শুরু হয়েছে বলে জানা গেছে।

ব্যাংক হিসাবে যত টাকা

সর্বশেষ পাওয়া তথ্যানুসারে, খন্দকার এনায়েত উল্লাহর ৪০টি ব্যাংক হিসাবে ১২৫ কোটি ৭২ লাখ ২৯ হাজার ২৮০ টাকা জমার তথ্য মিলেছে। যার মধ্যে ব্যাংক এশিয়া লিমিটেডের বিএসএমএমইউ শাখায় তিন কোটি ৯২ লাখ ৮৮ হাজার ৬৪০ টাকা, সিটি ব্যাংকের প্রিন্সিপাল শাখায় ৫৮ লাখ ৯৭ হাজার টাকা, একই ব্যাংকের পল্লবী শাখায় ১৪ লাখ সাত হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের সঞ্চয়ী হিসাবে ১০ কোটি ২০ লাখ ২৫ হাজার টাকা, একই হিসাবের বিপরীতে পাঁচ কোটি ৩৯ লাখ ৯৮ হাজার টাকার এফডিআর, ব্র্যাক ব্যাংকের তিন হিসাবে প্রায় ১৬ কোটি ২০ লাখ টাকার এফডিআর, স্ট্যান্ডার্ড ব্যাংকে ৩৫ কোটি ৫৫ লাখ টাকার এফডিআর, সাউথইস্ট ব্যাংকে দুই কোটি ৭০ লাখ টাকা, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে পাঁচ কোটি ৫০ লাখ টাকা এবং এনআরবিসি ব্যাংকে এক কোটি ১৪ লাখ টাকা জমার তথ্য মিলেছে।

এদিকে, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ ফেব্রুয়ারি খন্দকার এনায়েত উল্লাহ, স্ত্রী নার্গিস সামসাদ, ছেলে রিদওয়ানুল আশিক নিলয় ও মেয়ে চাশমে জাহান নিশির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম এ আবেদন করেন।

এনায়েত উল্লাহর যত সম্পদ

এর আগে দুদকে জমা দেওয়া সম্পদের বিবরণীতে এনায়েত উল্লাহ স্থাবর-অস্থাবর মিলিয়ে মোট ১৫০ কোটি ৮৭ লাখ টাকার সম্পদের হিসাব দেন। তার সম্পদের মধ্যে রয়েছে- রাজধানীর মিরপুরে ৮.২৫ বিঘা জমিতে ছয়তলা বাড়ি, মিরপুরের মনিপুর পাড়ায় ৮ শতাংশ জমিতে ছয়তলা বাড়ি; ধানমন্ডির ১১ নম্বর রোডেরে ৬২ নম্বর বাড়ির ৪/এ নম্বরে তিন হাজার ৫০ বর্গফুটের ফ্ল্যাট, বসুন্ধরা সিটিতে ১৫১ বর্গফুটের একটি দোকান, দক্ষিণখানে দুই জায়গায় যথাক্রমে ৭৮ শতাংশ ও ১০ শতাংশ জমি; কেরানীগঞ্জে ৪০ কাঠা ও রূপগঞ্জে ১০ কাঠা জমি। এ ছাড়া গাজীপুরের দনুয়ায় তিন কোটি ৬০ লাখ টাকার জমি এবং ফেনীতে ১২ শতাংশ জমি থাকার তথ্য উল্লেখ করেন তিনি।

জমা দেওয়া সম্পদের বিবরণীতে এনায়েত উল্লাহ এনা ট্রান্সপোর্ট (প্রা.) লিমিটেডের নামে ৮০টি বাসের মালিকানার তথ্য দেন। তবে সূত্রে জানা যায়, ঢাকা মহানগর ও আশপাশে চলাচলকারী তানজিল পরিবহন, বসুমতি পরিবহন, সোলার এন্টারপ্রাইজ, এনা শিপিং ও এনা ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিতে বড় অঙ্কের শেয়ার রয়েছে তার।

অন্যদিকে, স্ত্রী নার্গিস সামসাদের নামে রাজধানীর উত্তরায় তিন কাঠার প্লট, ধানমন্ডিতে একটি ফ্ল্যাট, ছেলে রিদওয়ানুল আশিকের নামে রাজধানী গুলশানের ১২৯ নম্বর রোডের ২৪ নম্বর বাড়িতে তিন হাজার ২০০ বর্গফুটের ৪/এ নম্বর ফ্ল্যাট, মিরপুরের বেড়িবাঁধে ১০৯ শতাংশ জমি, উত্তরায় পাঁচ কাঠার একটি প্লটের তথ্য পাওয়া গেছে। মেয়ে চাশমে জাহানের নামে গুলশানের ১২৯ নম্বর রোডের ২৪ নম্বর বাড়িতে তিন হাজার ২০০ বর্গফুটের ৫/এ নম্বর ফ্ল্যাট এবং বাড্ডার কাঁঠালদিয়ায় পাঁচ কাঠা জমি রয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি