সাপ্তাহিক দরপতনের শীর্ষে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড
বিদায়ী সপ্তাহে (০৯ ফেব্রুয়ারি-১৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংকের দর কমেছে ১৩ দশমিক ৭০ শতাংশ। ফান্ডটির ইউনিট দর মূল্য কমেছে ১ টাকা।
সাপ্তাহিক দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হামি ইন্ডাস্ট্রিজের শেয়ার দর কমেছে ৯ দশমিক ০১ শতাংশ। সপ্তাহের ব্যবধানে ৭ দশমিক ৮৩ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, এসএস স্টিল, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, খুলনা প্রিন্টিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, মিথুন নিটিং, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।






আপনার মতামত লিখুন