খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

স্ত্রী-মেয়েকে প্রায় ৬০০ কোটি টাকার শেয়ার উপহার দিলেন ওয়ালটনের পরিচালক রেজাউল আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২০ অপরাহ্ণ
স্ত্রী-মেয়েকে প্রায় ৬০০ কোটি টাকার শেয়ার উপহার দিলেন ওয়ালটনের পরিচালক রেজাউল আলম

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক তার স্ত্রী এবং মেয়েকে ৫৯৩ কোটি টাকার শেয়ার উপহার দিয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওয়ালটনের উদ্যোক্তা পরিচালক এস এম রেজাউল আলম তার স্ত্রী ফাহিমা হুসনা এবং মেয়ে রশমি রুহীকে  ৬০ লাখ ৬০ হাজার করে প্রতিষ্ঠানটির মোট ১ কোটি ২১ লাখ ২০ হাজার শেয়ার উপহার হিসেবে দিয়েছেন। গত কার্যদিবসে শেয়ারটির ক্লোজিং প্রাইজ অনুযায়ী যার দর দাঁড়ায় ৫৯৩ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকা। ২০ জানুয়ারি থেকে স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে পরিচালিত এই স্থানান্তর ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ওয়ালটনের শেয়ারের ক্লোজিং হয়েছিলো ৪৮৯ টাকা ৫০ পয়সায়।

সম্প্রতি আলমের পরিবারের সদস্যদের কাছে শেয়ার হস্তান্তরের দ্বিতীয় ঘটনা এটি। গত ডিসেম্বরে তিনি একইভাবে তার মেয়ে এবং স্ত্রীকে শেয়ার উপহার দিয়েছিলেন। ধীরে ধীরে পরবর্তী প্রজন্মের কাছে মালিকানা হস্তান্তরের জন্য ওয়ালটনের নেতৃত্বের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এই কর্মকর্তা।

এর আগে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে ওয়ালটনের আরও পাঁচ স্পন্সর ডিরেক্টর তাদের পরিবারের সদস্যদের কাছে উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার হস্তান্তর করেন।

এর মধ্যে এস এম মাহবুবুল আলম ২ কোটি ৫ লাখ শেয়ার, এস এম আশরাফুল আলম ১ কোটি ৫১ লাখ শেয়ার, এস এম নুরুল আলম রেজভী ৯০ লাখ, এস এম শামসুল আলম ৩ কোটি ৬৪ লাখ শেয়ার এবং এস এম মঞ্জুরুল আলম ১ কোটি ২০ লাখ শেয়ার তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন।

কোম্পানির শেয়ারহোল্ডিং রিপোর্ট অনুসারে, এই শেয়ার ট্রান্সফারের ফলে ওয়ালটনে স্পন্সর ও ডিরেক্টরদের মোট শেয়ারহোল্ডিং ২০২৪ সালের জুনের ৯৮.৫১% থেকে কমে ২০২৪ সালের ডিসেম্বরে ৬৯.০৭%-এ নেমে এসেছে।

সাম্প্রতিক বছরগুলোতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ শক্তিশালী আর্থিক প্রবৃদ্ধি ধরে রেখেছে। ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটি ১ হাজার ৩৫৬ কোটি টাকা মুনাফা করেছে, যা আগের অর্থবছরের চেয়ে ৫৭৩ কোটি ৮৫ লাখ টাকা বেশি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি