খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

মার্কিন সামরিক বিমানে ভারতে ফিরল ১০৪ অবৈধ অভিবাসী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৩৯ অপরাহ্ণ
মার্কিন সামরিক বিমানে ভারতে ফিরল ১০৪ অবৈধ অভিবাসী

১০৪ অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের বহনকারী বিমান আজ বুধবার অমৃতসর বিমানবন্দরে অবতরণ করে। সি-১৭ মডেলের এই বিমানটি গতকাল টেক্সাস থেকে রওনা দেয়।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে এসব অভিবাসীদের ফিরিয়ে আনতে ভারত সরকারও সহায়তা করেছে।

গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই অবৈধদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেন তিনি। ভারতের আগে সামরিক বিমানে করে গুয়াতেমালা, পেরু ও হন্ডুরাসের অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র।

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা আছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এরমধ্যেই ভারতীয়দের ফেরত পাঠাল মার্কিন সরকার।

সংবাদমাধ্যম ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে ১৮ হাজারের বেশি অবৈধ ভারতীয় রয়েছে। তারা অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মোদি তাকে আশ্বস্ত করেছেন এসব অভিবাসীকে ফেরত পাঠানোর ক্ষেত্রে ‘যেটি ভালো সেটিই তিনি করবেন।’

ট্রাম্প গত মাসে বলেন, “ইতিহাসে প্রথমবার আমরা অবৈধ বিদেশি অভিবাসীদের সামরিক বিমানে তুলছি, এবং তারা যেখান থেকে এসেছে সেখানে ফেরত পাঠাচ্ছি।”

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা অবৈধ অভিবাসনের বিপক্ষে। কারণ এটিকে ঘিরে অপরাধীদের একটি বিশাল চক্র তৈরি হয়েছে। যারা সাধারণ মানুষকে বিপদে ফেলে অবৈধভাবে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে প্রবেশ করাচ্ছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, তারা সব দেশ থেকে অবৈধ অভিবাসীদের ‘বৈধভাবে’ ফেরত আনার বিষয়টিকে সমর্থন জানান।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যে ১০৪ জন আজ ফেরত এসেছেন তাদের মধ্যে গুজরাট ও হরিয়ানার ৩০ জন করে রয়েছেন। এছাড়া উত্তরপ্রদেশ ও চন্দ্রিগড় থেকে দুজন করে ও মহারাষ্ট্র থেকে তিনজন আছেন।

ফেরত পাঠানোদের মধ্যে আছেন ২৫ জন নারী ও ১২ জন শিশু। সবচেয়ে কম বয়সী অবৈধ অভিবাসীর বয়স মাত্র চার বছর। এছাড়া ফেরত আসা ১০৪ জনের মধ্যে ৪৮ জনের বয়স ২৫ বছরের কম।

সূত্র: এনডিটিভি

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি