খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সোনার বাংলা কথাসাহিত্য সম্মাননা পাচ্ছেন শাহমুব জুয়েল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৮:৩৭ অপরাহ্ণ
সোনার বাংলা কথাসাহিত্য সম্মাননা পাচ্ছেন শাহমুব জুয়েল

সোনার বাংলা কথাসাহিত্য সম্মাননা পাচ্ছেন শাহমুব জুয়েল। সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) সাহিত্য সম্মাননা-২০২৫-এ তার নাম ঘোষণা করা হয়।

দীর্ঘ আট বছর যাবৎ সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) তিনটি ক্যাটাগরিতে পুরস্কার দিয়ে আসছে। সাহিত্যে বিশেষ অবদানের জন্য প্রবীণ সাহিত্যিক উদীয়মান লেখকদের জন্য সাহিত্য সম্মাননা ও বীর মুক্তিযোদ্ধা ছায়েদুল হক এর নামে সম্মাননা প্রদান করা হয়ে থাকে৷ এছাড়াও স্মারক পুরুস্কার হিসেবেও লেখকদের উৎসাহিত করার জন্য সম্মাননা প্রদান করা হয়।

এবার কথাসাহিত্যে- শাহমুব জুয়েল কে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সোনার বাংলা সাহিত্য পরিষদ। সংগঠনের সভাপতি ভার্চুয়াল মাধ্যমে সম্মাননা প্রদানের ঘোষণা দেন। তিনি বলেন, সারা বাংলাদেশ থেকে লেখক বাছাই করে নিঁখুত বিচার বিশ্লেষণ ও বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত কবি লেখকদের মতামতের ভিত্তিতে এই পুরুস্কার নির্ধারণ করা হয়েছে। প্রতি বছর এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্মাননা প্রাপ্ত কথা সাহিত্যিক শাহমুব জুয়েল জানান, তিনি এ সম্মাননা প্রাপ্তিতে আনন্দিত। লেখালেখির মাধ্যমে সমাজ দেশ রক্ষা পায়। নানা সংকটে লেখকদের কলম সাহসী ভুমিকা রাখে। লেখকদের সম্মান জানাতে সকল পেশাজীবী মানুষের এগিয়ে আসা উচিত। শাহমুব জুয়েল দীর্ঘদিন লিখছেন। পরিবেশ ও সমকালীন সংকট নিয়ে তিনি তাঁর বেশকিছু উপন্যাস রয়েছে। গিরিকন্যা, মেঘ বিদায়ের দিন ও জলতৃষ্ণা বেশ আলোচিত হয়েছে। তরুণদের রক্ষা ও কাজে লাগানোের বহুপন্থাকে তিনি উপন্যাসে তুলে ধরেছেন। উপন্যাসে তিনি চরিত্রয়ানের মাধ্যমে সামাজিক বিপ্লব তৈরি করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ইতোমধ্যেও তিনি বিভিন্ন সংগঠন থেকে পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। এবার ২০২৫ সোনার বাংলা সাহিত্য পরিষদ ( এসবিএসপি) তাঁকে তরুণ ক্যাটাগরিতে কথাসাহিত্য বিভাগে। মনোনীত করেছে তিনি মনে করেন সম্মাননা লেখালেখি করার পথরেখাকে আরও মসৃণ করবে। দেশ ও সমাজ বাস্তবতা আরও গতিশীল হবে। অগ্রযাত্রায় তারুণ্য ও সুবোধ-স্বপ্নের উন্মেষ ঘটবে। কেননা– তাতেই মুক্তি।

উল্লেখ্য যে, বাংলা সাহিত্যের বিশেষ অবদানের জন্য এসবিএসপি সাহিত্য সম্মাননা পুরস্কার প্রাপ্ত লেখক।

১. কবিতায় বিশেষ অবদানের জন্য- গোলাম কিবরিয়া পিনু
২. কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য- হাবিব আনিসুর রহমান
৩. শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য- সারওয়ার-উল-ইসলাম
৪. মুক্তিযুদ্ধ গবেষণায় বিশেষ অবদানের জন্য- মুস্তফা হোসাইন
৫. মঞ্চ নাটক বিশেষ অবদানের জন্য- ড. মুকিদ চৌধুরী

এসবিএসপি সাহিত্য সম্মাননা-২০২৪ প্রাপ্ত লেখক।

কবিতার জন্য- ফারুক আহমেদ
কবিতার জন্য- মামুন খান
কথাসাহিত্য- শাহমুব জুয়েল

এসবিএসপি বীর মুক্তিযোদ্ধা ছায়েদুল ইসলাম সাহিত্য সম্মাননা- ২০২৪ প্রাপ্ত লেখক।
কবিতায়- নুসরাত সুলতানা
কবিতায়- তাসলিমা কবির রিংকি
ছোটগল্প- সালমা শারমিন সুলতানা তন্বী এর নাম ঘোষণা করা হয়েছে।১০:৩০ মিনিটের পর লাইভে সম্মাননা ঘোষণা।

সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) সম্মাননা ঘোষণা করার সময় সার্বিক সহযোগিতা করেন কবি মোহাম্মদ ফখরুল হাসান, রাত দশটা ত্রিশ মিনিটের নামগুলো ঘোষণা করেন সভাপতি আহমেদ সায়ীদ শাহনুর ইংল্যান্ড প্রাবাসী উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আনাম আনন্দ প্রেসিডিয়াম কমিটির সভাপতি তারেক হাসান।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি