খেজুরের রস খেতে গিয়ে হয়ে প্রাণ হারালো তিন বন্ধু
খেজুরের রস খেতে গিয়ে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির চাপায় তারা প্রাণ হারায়।
শুক্রবার ( ১৭ জানুয়ারি) সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরণ্য কান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টেের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার পোনা এলাকার বিষ্ণুদাসের ছেলে দিপু দাস (১৮)। একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মিনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। দিপু দাস নবম শ্রেণি ও বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী।






আপনার মতামত লিখুন